চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র সব ধরনের সহযোগিতা পাবে: শিক্ষামন্ত্রী

শাহ আলম শাহী শাহ আলম শাহী
৩:৫২ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২৩
জনপদ, দিনাজপুর
A A
শিক্ষামন্ত্রী গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্রের উদ্বোধন করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সরকারের পক্ষ থেকে গণহত্যা জাদুঘর এবং গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র সব ধরনের সহযোগিতা পাবে।

রবিবার (১৫ জানুয়ারি) সকালে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্রের উদ্যোগে ‘গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ’ শীর্ষক পোস্ট গ্রাজুয়েট  ট্রেনিং (পিজিটি) কোর্সের নবম ব্যাচের সমাপনী অনুষ্ঠিনে ভিডিও কনফারেন্স এ প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

তিনি আরও বলেন, গণহত্যার জাদুঘরের অজস্র কর্মকাণ্ডের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো, দেশব্যাপী মুক্তিযুদ্ধ ও গণহত্যা বিষয়ক প্রশিক্ষণ কোর্স চালু করা। গণহত্যা জাদুঘর কেবল গণহত্যার নিদর্শন ও ইতিহাস সংরক্ষণ ও প্রদর্শনের মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে রাখে নি।তারা গবেষণা করার পাশাপাশি গবেষনার ফসল তুলে আনার প্রক্রিয়াও গ্রহণ করেছে। গবেষক তৈরির এই উদ্যোগ সামাজিক ইতিহাসে আমূল পরিবর্তন আনবে। ইতিহাস চর্চার বিকেন্দ্রীকরণকে আরও সম্প্রসারিত করবে।শিক্ষকদের এই গবেষণায় আরও মনোযোগী হতে হবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গবেষণা প্রকল্পের এবং দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সহযোগিতায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের সভাপতি আধ্যাপক ড. মুনতাসীর মামুন।

সম্মানিত অতিথির বক্তব্যে মুনতাসীর মামুন বলেন, গণহত্যা জাদুঘর পরিচালিত গণহত্যার জেলা জরিপ ইতোমধ্যে মুক্তিযুদ্ধের পুরো ইতিহাসের বয়ানকেই পাল্টে দিচ্ছে। এই ধরনের প্রশিক্ষণ কোর্স একেবারে প্রান্তিক পর্যায় থেকে গবেষকদের তুলে নিয়ে আসছে। তাদেরকে পদ্ধতিগতভাবে প্রশিক্ষণ দেয়া হয়েছে।তারা এখন ছড়িয়ে পড়বেন গ্রামে গ্রামে। সবাই থিসিস জমা দিচ্ছেন নতুন নতুন গণহত্যার ওপর। এভাবে গণহত্যার এমন সব ঘটনা উঠে আসছে যার সম্পর্কে আমরা কিছুই জানতাম না।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো.কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষাবোর্ডে সচিব মো.জহির উদ্দিন। ট্রাস্টি সম্পাদক ড. চৌধুরী শহীদ কাদের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রশিক্ষণ কোর্স পরিচালক অধ্যক্ষ মোজাম্মেল বিশ্বাস।

ট্যাগ: গণহত্যাগবেষণা কেন্দ্রদীপু মনিমুক্তিযুদ্ধশিক্ষামন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হৃতিককে ছোট করা আমার উদ্দেশ্য ছিল না: রাজামৌলি

পরবর্তী

সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নের সরকার আওয়ামী লীগ: পরিকল্পনা প্রতিমন্ত্রী

পরবর্তী
প্রতিমন্ত্রী ভাষণ দিচ্ছেন, পটভূমিতে বাংলা লেখা ব্যানার. Channel i News - চ্যানেল আই নিউজ

সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নের সরকার আওয়ামী লীগ: পরিকল্পনা প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের জন্য অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে ১১৩ কোটি টাকা অনুদান বিএবি’র

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে আলোচনায় ইরান-ওমান

আগস্ট ২৬, ২০২৬

দুই প্রজন্মের মাঝে ভালোবাসার সেতুবন্ধন

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সীমান্ত পেরিয়ে ভারতে, বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

আগস্ট ২৬, ২০২৬

মননের দাবাড় বোর্ড গ্র্যান্ডমাস্টার খেতাবের অপেক্ষায়

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্পে বন্দুকসহ যুবক গ্রেপ্তার

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT