চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণহত্যা দিবস: আগামীতে ভেবে দেখবে বিএনপি

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
১২:৫৫ অপরাহ্ণ ২৬, মার্চ ২০১৭
রাজনীতি
A A

গণহত্যা দিবস পালন নিয়ে বিএনপি আগামীতে ভেবে দেখবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার সকালে মহান স্বাধীন দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গণহত্যা দিবসে বিএনপি কোন কর্মসূচি রাখেনি কেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ দেশের নিরীহ-নিরস্ত্র মানুষের ওপর নারকীয় হত্যাযজ্ঞ হয়েছিল। আমরা শুরু থেকেই দিনটিকে স্মরণ করে আসছি। কিন্তু ঘোষণা দিয়ে দিবস পালন করিনি।

তিনি বলেন, আওয়ামী লীগও তো ১৯৭২-৭৫, এরপর ১৯৯৬-২০০১ ক্ষমতায় ছিলো। কই, তখন তো তারা কোন গণহত্যা দিবস পালনের প্রয়োজনবোধ করেনি? এবার ক্ষমতা নিয়ে হঠাৎ করে গণহত্যা দিবস ঘোষণা দিলো তারা। এতোদিন পর এসে তারা গণহত্যা দিবস পালন প্রয়োজন মনে করলো!

ফখরুল বলেন, বিএনপি সবসময় গণহত্যার দিনটিকে স্মরণ করে। এখন যখন দিবস ঘোষণা করা হয়েছে সেটি আগামীতে ভেবে দেখবে বিএনপি।

সিলেটে জঙ্গি হামলায় বিএনপি উদ্বিগ্ন জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা বারবার বলে এসেছি জঙ্গিবাদের সুষ্ঠু তদন্ত করা হোক। তাদের নেটওয়ার্ক খোঁজে বের করা হোক। কিন্তু সরকার সুষ্ঠু তদন্ত না করে অভিযোগ-অনুযোগের মধ্যে গেছে।

Reneta

‘আপনারা সাম্প্রতিক জঙ্গি হামলাকে নাটক বলেছেন’-সাংবাদিকদের এমন প্রশ্নে ফখরুল বলেন, না আমরা নাটক বলিনি। আমরা বলেছি জঙ্গিবাদকে সরকার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ব্যবহার করছে। সরকার তার সুষ্ঠু তদন্ত করছে না।

বিএনপি মহাসচিব বলেন, আমরা আগেও বলেছি যে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদ দমন করতে হবে।

“১৯৭১ সালে যে মহান উদ্দেশ্যে নিয়ে দেশ স্বাধীনতা যুদ্ধ করেছিলাম আমরা তার কোন লক্ষ্য-উদ্দেশ্য আজ অস্তিত্ব নেই  এমন অভিযোগ করে তিনি বলেন, দেশে আজ গণতন্ত্র নেই। গনতন্ত্রকে লুঠ করেছে বর্তমান সরকার। শহীদ জিয়াউর রহমানের সমাধিতে এসে আমরা আজ শপথ গ্রহণ করেছি, এদেশে গণতন্ত্র পুনরায় ফিরিয়ে আনা হবে।”

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

জঙ্গিদের বিরুদ্ধে জনগণকে এগিয়ে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

রোনালদো ও জিরুদের জোড়া গোলে পর্তুগাল-ফ্রান্সের জয়

পরবর্তী

রোনালদো ও জিরুদের জোড়া গোলে পর্তুগাল-ফ্রান্সের জয়

জাতীয় স্মৃতিসৌধে খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদন

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT