চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চায় বাংলাদেশ

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
১০:৫৩ অপরাহ্ন ২৪, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A
২৫ মার্চ

স্বাধীনতার ৪৬ বছরে এসে গত বছর প্রথমবারের মতো জাতীয়ভাবে ‘গণহত্যা দিবস’ পালন করে বাংলাদেশ। এর ধারাবাহিকতায় চলতি বছর দ্বিতীয় বারের মতো জাতীয় পর্যায়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। আওয়ামী লীগ নেতারা বলছেন, অনেক পরে হলেও গণহত্যার জাতীয় স্বীকৃতি মিলেছে, এখন দিনটির আন্তর্জাতিক স্বীকৃতি দরকার। একইসঙ্গে দিবসটিতে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির চুপ থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলে: বরাবরই গণহত্যা দিবসে চুপ থেকেছে বিএনপি। জাতীয় পর্যায়ে গণহত্যা দিবস পালিত হলেও তারা গতবছর কোন কর্মসূচি দেয়নি। কারণ, এতে তাদের পাকিস্তানী বন্ধুরা অখুশি হতে পারে। আমরা যখন গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চাচ্ছি তখন তারা পাকিস্তানীদের খুশি করতে ব্যস্ত।

এ বছরও গণহত্যা দিবসে কোনো কর্মসূচি নেই বিএনপির। তারা গণহত্যা দিবসকে বাদ রেখে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের কর্মসূচি ঘোষণা করেছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানিয়ে বলেছেন: বিশ্বজুড়ে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক গণহত্যা দিবস পালন করা হয়। কিন্তু ৯ ডিসেম্বরের পেছনে কোনো ইতিহাস নেই। আমাদের ২৫ মার্চ কালো রাত্রির পেছনে অনেক ইতিহাস আছে। আমরা চাই বাংলাদেশে পাকিস্তানী বাহিনীর চালানো নির্মম গণহত্যাও আন্তর্জাতিক স্বীকৃতি পাক। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ের জন্য কাজ করে যাচ্ছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল হানিফ বলেন: ২৫ মার্চকে আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবস পালনে আমরা দাবি করে আসছি। এক লাখ লোকের গণহত্যাও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। কিন্তু, আমাদের দেশে লাখ লাখ মানুষকে হত্যা করা হলো, কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি পেলো না!

‘এর পেছনে অবশ্য কারণও আছে। ১৯৭১ সালে আন্তর্জাতিক রাজনৈতিক অবস্থা চিন্তা করলে দেখা যায়, আমাদের পক্ষের তুলনায় বিপক্ষ গ্রুপ অনেক শক্তিশালী ছিলো। বিশ্বের নীতি নির্ধারকও ছিলো তারা। তাদের কারণেই হয়তো তখন স্বীকৃতি আদায় করা সম্ভব হয়নি। তবে এখন সরকারের পক্ষ থেকে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জোর কূটনৈতিক প্রচেষ্টা চালানো হবে’, বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।

Reneta

২৫ মার্চ মধ্যরাতে অপারেশন সার্চলাইট’-এর নামে বাঙালির ওপর ঝাপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। এর পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধের ৯ মাসে তারা ৩০ লাখ বাঙালিকে হত্যা করে।

Jui  Banner Campaign
ট্যাগ: ২৫ মার্চআন্তর্জাতিক গণহত্যা দিবসগণহত্যা দিবসজাতীয় গণহত্যা দিবসলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT