চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণসংহতি আন্দোলন ও ইনসানিয়াত বিপ্লবকে নিবন্ধন দেয়ার নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৮ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০১৯
আদালত
A A
করোনা

গণসংহতি আন্দোলন ও ইনসানিয়াত বিপ্লবকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ পৃথক দুটি রায়ে এ নির্দেশ দেন। আগামী ৩০ দিনের মধ্যে এই নিবন্ধন দিতে বলা হয়েছে।

গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকী এবং ইনসানিয়াত বিপ্লবের মহাসচিব মো. রেহান আফজাল রাহবারের করা পৃথক দুটি রিটের রুলের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেওয়া হয়।

আদালতে জোনায়েদ সাকীর পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। আর রেহান আফজাল রাহবারের পক্ষে ছিলেন ড. ইউনুছ আলী আকন্দ।

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর ইসিতে আবেদন করে গণসংহতি আন্দোলন। এরপর গত বছরের ১৯ জুন ইসি গণসংহতি আন্দোলনের আবেদন খারিজ করে দেয়। সেই সিদ্ধান্ত ৭ দিনের মধ্যে প্রত্যাহার চেয়ে একই বছরের ২৩ সেপ্টেম্বর ইসিকে আইনি নোটিশ পাঠান জোনায়েদ সাকী। আইনি নোটিশের জবাব না পেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন তিনি। ওই রিট আবেদনের পর গত বছর ১১ নভেম্বর রুল জারি করা হয়। সেই রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে রায় দেন হাইকোর্ট।

একইভাবে নিবন্ধন চেয়ে ইনসানিয়াত বিপ্লব ২০১৭ সালের ২৮ ডিসেম্বর ইসিতে আবেদন করে। ইসি এই আবেদন গত বছরের ১১ জুন খারিজ করে দেয়। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন দলটির মহাসচিব। হাইকোর্ট গত বছর ২৯ অক্টোবর রুল জারি করেন। সেই রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল রায় দেন হাইকোর্ট।

ট্যাগ: ইসিগণসংহতি আন্দোলনরাজনৈতিক দলহাইকোর্টের নির্দেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নুসরাতের মৃত্যু, তারকাদের প্রতিবাদ

পরবর্তী

৮ ম্যাচ নিষিদ্ধ অ্যাটলেটিকোর কস্তা

পরবর্তী

৮ ম্যাচ নিষিদ্ধ অ্যাটলেটিকোর কস্তা

এতদিন পর কেন গ্রেপ্তার হলেন অ্যাসাঞ্জ?

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT