চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণমাধ্যম আইনে রাশিয়ার পাল্টা পদক্ষেপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৫ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A

নিজ দেশে পরিচালিত যে কোন বিদেশী গণমাধ্যমকে ‘বিদেশি অ্যাজেন্ট’ হিসেবে তালিকাভুক্ত করতে পারবে, এমন নতুন একটি আইনে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বিদেশি অর্থায়ন কিংবা রাশিয়ার বাইরে থেকে পরিচালিত হওয়া গণমাধ্যম এর আওতায় পড়বে।

ক্রেমলিনভিত্তিক গণমাধ্যম আরটি যুক্তরাষ্ট্রে ‘বিদেশি অ্যাজেন্ট’ হিসেবে নিবন্ধিত হওয়ার সপ্তাহখানেক পর মস্কো এ পাল্টা পদক্ষেপ নিল।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ রয়েছে রাশিয়ার বিরুদ্ধে। সেই কাজে আরটি’ও অংশীদার ছিলো বলে অভিযোগ। রাশিয়ান গণমাধ্যমটি শুরু থেকেই তা অস্বীকার করে আসছে।

নতুন আইনে রাশিয়ায় কোনো গণমাধ্যম ‘বিদেশি অ্যাজেন্ট’ তালিকাভুক্ত হলে বাড়তি কিছু নিয়মকানুন মেনে চলতে হবে, অন্যথায় নিষেধাজ্ঞায় পড়তে হতে পারে।

তালিকাভুক্ত গণমাধ্যমগুলোর ওয়েসবাইট ও সম্প্রচারেও তারা যে ‘বিদেশি এজেন্ট’ একথা স্পষ্ট করে জানাতে হবে।

Reneta

ভয়েস অব আমেরিকা, রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি মতো যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত অন্তত ৯টি সম্প্রচারমাধ্যম রাশিয়ার নতুন আইনে ক্ষতিগ্রস্ত হতে পারে।

কোন গণমাধ্যমকে তালিকাভুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে রাশিয়ার বিচার মন্ত্রণালয়।

যুক্তরাষ্ট্রে কাজ করতে গত সপ্তাহে ‘ফরেইন অ্যাজেন্ট রেজিস্ট্রেশন অ্যাক্টে’ নিবন্ধিত হয় আরটি। ওয়াশিংটনের ‘অনুরোধে’ তারা এমনটি করে বলে জানায়।

এতে যুক্তরাষ্ট্রে প্রচারিত আরটি’র সব অনুষ্ঠান ও প্রতিবেদনকে রাশিয়ার পক্ষ থেকে প্রচারিত বলে ধরা হবে। নিবন্ধন করলেও গণমাধ্যমটি এই বিষয় নিয়ে আদালতে যাবে বলে জানিয়েছে।

নাৎসী প্রচারণা বন্ধ এবং বিদেশি সরকারের হয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোর জন্য ১৯৩৮ সালে ওই ‘ফরেইন অ্যাজেন্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট’ করেছিলো যুক্তরাষ্ট্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুতিনরাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT