চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণভবনে যুবলীগের বৈঠকে ফারুক-শাওনকে না রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪০ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

যুবলীগের আসন্ন কংগ্রেসকে সামনে রেখে আসছে রোববার গণভবনে যুবলীগ নেতাদের নিয়ে বসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তবে, এ বৈঠকে থাকবেন না সংগঠনটির বর্তমান চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী এবং প্রেসিডিয়াম সদস্য ভোলা-০৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন।

বুধবার সম্মেলনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর সঙ্গে যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ গণভবনে দেখা করতে গেলে ওমর ফারুক এবং শাওনকে না রাখার নির্দেশনা পান তিনি।

আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করে বলেছেন: যুবলীগের এ দু’নেতার বিরুদ্ধে দুর্নীতি, অবৈধভাবে সম্পদ অর্জন এবং দলীয় ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ রয়েছে৷ ইতিমধ্যে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে৷ প্রধানমন্ত্রীও তাদের বিষয়ে ক্ষুব্ধ। তিনি চান না রোববারের বৈঠকে তারা উপস্থিত থাকুক। এটি যুবলীগের সাধারণ সম্পাদককে জানিয়ে দেওয়া হয়েছে।

এছাড়া, রোববারের ওই বৈঠকে যুবলীগের সম্মেলনকে সফল করতে ১২টি উপকমিটি প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য দেওয়া হবে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এ নেতা।

জাতিসংঘের সাধারণ অধিবেশন থেকে ফিরে গত ২ অক্টোবর গণভবনে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকে দলের ২১তম জাতীয় কাউন্সিলের আগেই সম্মেলন করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

পরদিন আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে সহযোগী সংগঠনগুলোকে সম্মেলনের জন্য প্রস্তুতি নিতে চিঠি দেওয়া হয়।

Reneta

গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পরপর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ২০১২ সালের ১৪ জুলাই যুবলীগের সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সভাপতি নির্বাচিত হন ওমর ফারুক চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন হারুনুর রশীদ।

আগামী ২৩ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যুবলীগের ৭ম কংগ্রেস অনুষ্ঠিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গণভবনপ্রধানমন্ত্রীর নির্দেশফারুক-শাওনযুবলীগের কংগ্রেস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজশাহীর যেসব এলাকায় ১৩ দিন বিদ্যুৎ থাকবে না

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্যকে গুলি করে হত্যা

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদির আপত্তিতেই ‘প্রোজেক্ট ফ্রিডম’ স্থগিত করেন ট্রাম্প

মে ৭, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

মে ৭, ২০২৬

‘বিজেপির জয়ের পর মুসলিমরা ভারত ছাড়ছেন’ এমন দাবির ভিডিওটি ভুয়া

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT