চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণপিটুনিতে যুবলীগ নেতা নিহত

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৪:৫৯ পূর্বাহ্ণ ২৪, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

পাবনার সুজানগর উপজেলার চরপাড়া মালঞ্চি গ্রামে স্কুল ছাত্রী অপহরণকারীদের পক্ষ নেয়ার অভিযোগে গণপিটুনিতে গুরুতর আহত যুবলীগ নেতা দানেজ সেখ (৩০) আজ শুক্রবার মারা গেছেন।

দুপুর ১২টার দিকে পাবনা মেডিকেল কলেজ থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। তিনি চরপাড়া মালঞ্চি গ্রামের কিয়ামুদ্দিনের ছেলে ও সাগরকান্দি ইউনিয়ন যুবলীগ নেতা ছিলেন। ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রামে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে একদল দুর্বৃত্ত বাঘুলপুর গ্রামের জনৈক লিয়াকত সরদারের বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে তার মেয়েকে জোর করে মাইক্রোবাসে তোলে।

মেয়ের বাড়ির লোকজনের চিৎকার শুনে গ্রামবাসী এসে পথ রোধ করে মাইক্রোবাসসহ ৪ অপহরণকারীকে চরপাড়া মালঞ্চি গ্রামের একটি স্কুলে আটকে রাখে। এ সময় গ্রামবাসী তাদের মারতে উদ্যত হলে যুবলীগ নেতা দানেজ সেখ অপহরণকারীদের পক্ষ নিয়ে তাদের বাধা দেয় ও পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই চার অপহরণকারীকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনার জের ধরে স্থানীয়দের সাথে দানেজ সেখের বাক বিতন্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে ওই গ্রামের আব্দুল গফুর এর নেতৃত্বে একদল লোক দানেজকে কুপিয়ে ও পিটিয়ে গুরতর আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

আমিনপুর থানার ওসি (তদন্ত) মফিজুর রহমান জানান, লাশটির ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে নিহতের মা নাসিমা খাতুন বাদি হয়ে আমিনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণপিটুনিনিহতযুবলীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মাঝ আকাশে ৩ পাইলট অসুস্থ হয়ে পড়ার ঘটনায় তদন্তে ব্রিটিশ এয়ারওয়েজ

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে পথ আটকে দিলেন রিয়া যাদব

জুলাই ২৩, ২০২৬

মেহেরপুরের “মেহের সাগর কলার” জিআই পণ্যের স্বীকৃতিতে উচ্ছ্বসিত চাষী

জুলাই ২৩, ২০২৬

ম্যানসিটিতে ২০৩০ পর্যন্ত থাকবেন ফোডেন

জুলাই ২৩, ২০২৬

জামায়াতে ইসলামী ও এনসিপিকে মিথ্যার রাজনীতি পরিহার করতে হবে

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT