চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণধর্ষণে স্কুলছাত্রীর মৃত্যু: ৮ আসামির প্রাণদণ্ড বহাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২০
- সেমি লিড, আদালত
A A
করোনা

লক্ষ্মীপুরে ৭ম শ্রেণির এক স্কুলছাত্রীকে গণধর্ষণের পর মৃত্যুর ঘটনায় করা মামলায় বিচারিক আদালতে দেওয়া ১০ জনের মধ্যে ৮ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে অন্য দুই আসামিকে মৃত্যুদণ্ডাদেশের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মো.কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

হাইকোর্ট যাদের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন তারা হলেন; হিরণ, নুর নবী, নুর আলম, হেদায়েত উল্যা হেদু, সাদ্দাম (পলাতক), সুমন (পলাতক), রাশেদ (পলাতক) ও মানিক (পলাতক)।

আর যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত দুইজন হলেন; আনোয়ার ও সোহেল।

আদালতে আসামিপক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, পলাতকদের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এএসএম শফিকুল ইসলাম কাজল ও মো.হাফিজুর রহমান খান।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো.আমিনুল ইসলাম, সহকারি অ্যাটর্নি জেনারেল শোভানা বানু, ফারহানা আফরোজ ও শামসুন নাহার লাইজু।

Reneta

২০১৪ সালের ১৬ সেপ্টেম্বর লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালত ৭ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের পর মৃত্যুর ঘটনায় করা মামলায় ১০ জনকে মৃত্যুদণ্ড এবং ১৫ আসামীকে বেকসুর খালাস দেন। এরপর মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য (ডেথ রেফারেন্স) মামলার নথি হাইকোর্টে আসে। এছাড়া কারাবন্দী আসামিরা আপিল করে।

ওই মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৮ জুলাই রাতে সদর উপজেলার স্কুলছাত্রীর বাড়িতে একদল ডাকাত ঢুকে। সে সময় ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের মারধর করে। পরে ঘরের একটি কক্ষে ৭ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ করে বাড়ি থেকে মালামাল লুট করে নিয়ে যায়।

পরে মুমূর্ষু অবস্থায় ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন স্কুলছাত্রীর দাদা বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে সদর থানায় একাটি মামলা দায়ের করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসামীধর্ষকধর্ষণহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

‘তিস্তা নিয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ, বিদেশি হস্তক্ষেপ সমর্থন করে না চীন’

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

পিতা-মাতার ভরণ-পোষণ না করলে লাখ টাকা জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা, বহু গ্রেপ্তার

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

আরব সাগরে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার

জুলাই ২, ২০২৬

বঞ্চিত ১৫০ সামরিক কর্মকর্তার জন্য সরকারের বিশেষ সিদ্ধান্ত

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT