চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণধর্ষণের মামলায় ৪ যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৯ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০১৯
- সেমি লিড, জনপদ, নারায়ণগঞ্জ
A A

নারায়ণগঞ্জে একটি প্রিন্টিং কারখানার কিশোরী শ্রমিককে গণধর্ষণের অভিযোগে মামলা দায়েরের দীর্ঘ ৯ বছর পর চার যুবককে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের এক লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন একজন আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-সদর উপজেলার শহীদনগর এলাকার শান্তি মিয়ার ছেলে শহিদুল ইসলাম, একই এলাকার নাছির মিয়ার ছেলে শাকিল হোসেন, গিয়াস উদ্দিনের ছেলে চঞ্চল ও ফতুল্লার মুসলিমনগর এলাকার নিজাম উদ্দিনের ছেলে আরিফ। আসামীদের মধ্যে শুধুমাত্র চঞ্চল আদালতে উপস্থিত ছিলেন এবং অন্যরা পলাতক রয়েছেন। এ মামলায় দোষী প্রমাণিত না হওয়ায় পলাশ নামের এক আসামীকে খালাস দেয়া হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর রকিবউদ্দিন জানান, ২০১০ সালের ১৫ মার্চ রাত দশটায় সদরের তামাকপট্টি এলাকার একটি প্রিন্টিং কারখানার কিশোরী শ্রমিক কাজ শেষে হেঁটে বাড়ি ফিরছিল।

যাত্রাপথে শহীদনগর এলাকায় ওই যুবকরা কিশোরীকে সেখান থেকে জোর করে স্থানীয় একটি বাড়ির রান্নাঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

এ ঘটনায় ধর্ষিতা কিশোরীর মা বাদি হয়ে সদর মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণধর্ষণসশ্রম কারাদণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

রদ্রির পিঠে অস্ত্রোপচার হয়েছে, সবশেষ যা জানাল ম্যানসিটি

জুলাই ২৯, ২০২৬
টেলিভিশনের বিকাশে বিটিভি’র সাবেক ডিজি মুস্তাফিজুর রহমানের ভূমিকা স্মরণ

টেলিভিশনের বিকাশে বিটিভির সাবেক ডিজি মুস্তাফিজুর রহমানের ভূমিকা স্মরণ

জুলাই ২৯, ২০২৬

মালদ্বীপ সরকারকে বাংলাদেশের প্রিমিয়াম মৌসুমি আম উপহার

জুলাই ২৯, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ

জুলাই ২৯, ২০২৬

হবিগঞ্জে বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে মাইকিং

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT