ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চলছে ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ। গণতান্ত্রিক পরিবেশে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তাদের আশা, বিজয়ীরা কাজ করবেন শিক্ষার্থীদের সত্যিকারের কল্যাণে। গুরুত্ব পাবে সবার মতামত। বেশিরভাগ শিক্ষার্থীই প্রথমবার ভোট দিচ্ছেন। ব্রেইল পদ্ধতিতে ভোট দিচ্ছেন দৃষ্টি প্রতিবন্ধীরা।







