চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার ষাটতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫২ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২৩
বাংলাদেশ
A A

চোখের দৃষ্টি না থাকলেও শিল্পের অনন্যতায় সুরের ঢেউ তুললেন দৃষ্টি প্রতিবন্ধীরা। দুনিয়ার আলো না দেখে অন্ধকারে নিমজ্জিত থাকা এই মানুষগুলো সংস্কৃতির আলোর দ্যুতি ছড়ালেন চোখভর্তি আলোয় ভরা মানুষের সামনে। সুরে সুরে মুগ্ধতার রেশ ছড়িয়ে নিজেদের ঝলমলে প্রতিভার ছাপ রাখলেন দৃষ্টি প্রতিবন্ধীরা। আর তাদের সেই সুরে স্নাত হয়ে মোহনীয়তার তরঙ্গে হারিয়ে গেলেন দর্শক শ্রোতারা। এমন চিত্রই ছিল জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার ষাটতম প্রতিষ্ঠাবার্ষিকীতে।

এই দিনে আলোচনা, কেক কাটা, আর্থিক অনুদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় দিনটি।

রাজধানীর বকশীবাজারের নিজস্ব কার্যালয়ে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সকাল ১১টায় আয়োজনের উদ্বোধন হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করেন সংস্থার সদস্যরা। এরপর কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপি আয়োজনের আনুষ্ঠানিকতা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। সংস্থার চেয়ারম্যান নুরুল আলম সিদ্দিকের সভাপতিত্বে ও মহাসচিব আইয়ুব আলী হাওলাদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী, জাতীয় সমাজকল্যাণ পরিষদের উপ-পরিচালক ভবেন্দ্র নাথ বাড়ৈ, লালবাগ জোনের উপ-পুলিশ কমিশনার মোঃ জাফর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৭ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর ওমর বিন আবদাল আজিজ (তামিম) প্রমুখ।

জমকালো এই আয়োজনে সারাদেশের ১০০ জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর প্রত্যেককে ৩ হাজার করে মোট ৩ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়। এছাড়া ২০ জন দৃষ্টি প্রতিবন্ধীকে মাসিক ১ হাজার টাকা করে দুই মাসের জন্য ৪০ হাজার টাকা বয়স্ক ভাতা প্রদান করা হয়। অন্যদিকে ৫০ জন দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ৩ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা নগদ অর্থ প্রদানের পাশাপাশি ৮ জন দৃষ্টি প্রতিবন্ধীকে পুনর্বাসনের জন্য আটটি সেলাই মেশিন, ১২ জন দৃষ্টি প্রতিবন্ধীকে গৃহ নির্মাণের জন্য ১৫ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৮০ হাজার টাকা, ২৪ জন দৃষ্টি প্রতিবন্ধীকে ৩ হাজার টাকা করে ৭২ হাজার টাকা চিকিৎসা সহায়তা, ১৪ জন দৃষ্টি প্রতিবন্ধীকে ক্ষুদ্র ব্যবসার জন্য ৫ হাজার টাকা করে ৭০ হাজার টাকা দেওয়া হয়। আর ৪জন মৃতব্যক্তির দাফন বাবদ ৩ হাজার টাকা করে ১২ হাজার টাকা দেওয়া হয় এবং বিভিন্ন জেলা থেকে আগত ১৮০ জন দৃষ্টি প্রতিবন্ধী সদস্যকে নগদ ৫ হাজার টাকা করে ৯ লক্ষ টাকা নগদ অর্থ প্রদান করা হয়।

দিনব্যাপি বর্ণাঢ্য এই আয়োজনে সারাদেশের ৬ শতাধিক দৃষ্টি প্রতিবন্ধি অংশ নেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দৃষ্টি প্রতিবন্ধীপ্রতিবন্ধী
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রিয়াকে বিদায় করে শেষ ষোলোতে স্পেন

জুলাই ৩, ২০২৬

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT