চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গণতন্ত্র রক্ষার্থেই সকলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে নির্বাচন’

শাহ আলম শাহীশাহ আলম শাহী
৬:২২ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০১৮
জনপদ, দিনাজপুর, রাজনীতি
A A

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী (এমপি) বলেছেন, গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন তার মেয়ে জননেত্রী শেখ হাসিনা। আর এই গণতন্ত্র রক্ষার্থেই ডিসেম্বরে সকলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এ নির্বাচন। শুধু দেশেই নয় সারা বিশ্বে এখন আওয়ামী লীগ সরকারের সুনাম ছড়িয়ে পড়েছে। তাই দেশের উন্নয়নে আওয়ামী লীগকে আগামীতে ক্ষমতায় আনতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত করতে কোন নৈরাজ্য করতে দেয়া হবেনা।

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে চিরিরবন্দর উপজেলা শিক্ষা অফিসের দ্বিতল ভবনের উদ্বোধন ও জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

চিরিরবন্দর উপজেলা বঙ্গবন্ধু হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি আরো বলেন, তরুণদের সঠিক ইতিহাস জানার জন্য বঙ্গবন্ধু সম্পর্কিত বই পড়তে শিক্ষকসহ ছাত্র-ছাত্রীদের প্রতি অভিভাবকদের নজর রাখতে হবে । শিক্ষার্থীদের সত্যিকারের ইতিহাস জানতে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। যে যত বেশী বই পড়বে সে তত বেশী মেধা অর্জন করবে। ২০৩০ সালের মধ্যে গোটা বিশ্ব শিক্ষার উপর স্বীকৃতি লাভ করবে। এরই ধারাবাহিকতায় কাজ করছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। জীবনযাত্রার মান দিন দিন উন্নত হচ্ছে। বিদ্যুৎ, যোগাযোগ, শিক্ষা, চিকিৎসাসহ বিভিন্ন উন্নয়নের কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সরকার।

উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম রব্বানীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী (এমপি) সহধর্মিণী মিসেস শাহীন আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আইয়ুবর রহমান শাহ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, উপজেলা শিক্ষা অফিসার মনজুরুল হকসহ উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

পরে বিকেলে মন্ত্রী চিরিরবন্দর ইছামতি মহিলা ডিগ্রি কলেজের নতুন ভবনের শুভ উদ্বোধন ও আওয়ামীলীগ আয়োজিত ইছামতি মহিলা ডিগ্রি কলেজ মাঠে জনসভায় যোগদান করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবুল হাসান মাহমুদ আলীগণতন্ত্রনির্বাচনপররাষ্ট্রমন্ত্রীবঙ্গবন্ধু শেখ মুজিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কোপেনহেগেনের বিশ্বকাপ ফ্যান জোনে হামলায় সুইডিশ পুলিশ সদস্যের মৃত্যু

জুলাই ৪, ২০২৬

এক নজরে সেরা ষোলোতে কে কার প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৪, ২০২৬

বত্রিশের রোমাঞ্চ শেষ হল, ঘানার বিপক্ষে জিতে ষোলোয় কলম্বিয়া

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে ৩৭০০ মৃত্যু

জুলাই ৪, ২০২৬

বিদেশিদের সম্পত্তি মালিকানায় নতুন নীতিমালা জারি সৌদি আরবের

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT