চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিষ্ঠাবার্ষিকীতে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির শপথ

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
১২:২৯ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০১৭
রাজনীতি
A A
বিএনপি নেতাকর্মীদের গণতন্ত্র পুনরুদ্ধার শপথের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এগিয়ে নেওয়ার শপথ নিয়েছে বিএনপি। শুক্রবার সকালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনে এসে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই শপথের কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এদেশে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বিএনপি। সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে। পোশাক শিল্পের প্রসার করেছে। কৃষিতে বিপ্লব ঘটিয়ে অর্থনৈতিক সংস্কার করে দেশকে এগিয়ে নিয়েছিলো বিএনপি। কিন্তু এরশাদ এসে তা ধ্বংস করেছে। পরে দীর্ঘ ৯ বছর আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদ থেকে মুক্ত হয় দেশ। আবারও প্রতিষ্ঠিত হয় বহুদলীয় গণতন্ত্র।

তিনি আরও বলেন, আজ আবারও দেশ অঘোষিত একদলীয় শাসনের কবলে। আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস করে বিএনপির সকল অর্জনকে মুছে দিচ্ছে। এই সরকার মানুষের সমস্ত মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে। আজ প্রতিষ্ঠাবার্ষিকীতেও আমাদেরকে প্রধান গেইট দিয়ে জিয়াউর রহমানের মাজার আসতে দিচ্ছে না।  ভিন্ন মতকে নিষ্ঠুরভাবে দমন করছে সরকার। প্রতিদিন গুম-খুন করে দেশে আতংক ছড়িয়ে দিয়েছে। নেতারা গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির শপথের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি মহাসচিব বলেন, এই অন্যায়-অবিচারের বিরুদ্ধে বিএনপির অবস্থান। আজ প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নিয়েছি। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলনে চলবে।

ফখরুল বলেন, আমাদের চেয়াপার্সন বেগম খালেদা জিয়া প্রতিষ্ঠাবার্ষিকী এবং ঈদকে সামনে রেখে দেশের বন্যার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন আমাদেরকে। তিনি প্রতিটি মানুষের মঙ্গল কামনা করেছেন।

ফখরুল রোহিঙ্গাদের ওপর গণহত্যা চলছে জানিয়ে মিয়ানমার সরকারকে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানান এবং অসহায় রোহিঙ্গা নারী-শিশুদের বাংলাদেশে আশ্রয় দেয়া উচিত বলে মন্তব্য করেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ঢাকা মহানগরীর দক্ষিণ সভাপতি হাবীব উন নবী খান সোহেল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ট্যাগ: বিএনপিমির্জা ফখরুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঘর থেকে কীভাবে দূর করবেন মাংসের গন্ধ

পরবর্তী

পেলেকে ছাড়িয়ে ইতিহাসে ‘পঞ্চম’ রোনালদো

পরবর্তী
রোনালদো গোল করে উল্লাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পেলেকে ছাড়িয়ে ইতিহাসে ‘পঞ্চম’ রোনালদো

ফুটবল খেলোয়াড়রা মাঠে, নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেদারল্যান্ডসকে ছাড়াই বিশ্বকাপ?

সর্বশেষ

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

আগস্ট ২৬, ২০২৬
ফাইল ছবি

রাজধানীসহ আশপাশের এলাকায় ভোর থেকে বৃষ্টি

আগস্ট ২৬, ২০২৬

আগস্টের ২৪ দিনে এসেছে ২.৩৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স

আগস্ট ২৬, ২০২৬

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT