বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, গণতন্ত্রহীন দেশে উন্নয়নশীল দেশের তকমা অর্থহীন। এছাড়া প্রধানমন্ত্রীর পদে থেকে রাষ্ট্রীয় খরচে নির্বাচনী জনসভা করা বিধি পরিপন্থী বলেও উল্লেখ করেন তিনি।
রাজধানীর গুলশানে কূটনীতিকদের সাথে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে বৈঠক করে বিএনপির সিনিয়র নেতারা। বুধবার বিকেল সোয়া চারটায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।







