চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণআজাদী লীগকে নিবন্ধন দিতে হাইকোটের্র রুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩২ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০১৯
- সেমি লিড, আদালত
A A
করোনা

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম শরীক রাজনৈতিক দল বাংলাদেশ গণ আজাদী লীগকে কেন নিবন্ধন দেয়া হবে না তা জানতে চেয়ে আজ বেলা ১২ টায় হাইকোর্ট, বাংলাদেশ ইলেকশন কমিশনের (ইসির) প্রতি রুল জারি করেছেন । ইসির রাজনৈতিক দল নিবন্ধনের সকল শর্ত পূরণসহ সব ধরণের যোগ্যতা থাকার পরও বাংলাদেশ গণ আজাদী লীগকে কেন নিবন্ধন দেয়া হবে না তা জানতে চেয়ে গত ২১ এপ্রিল হাইকোর্টের মাননীয় বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামাল এর সমন্বয়ে গঠিত যৌথ বেঞ্চে ( ২১ নং ) রিট পিটিশনটি দাখিল করেন বাংলাদেশ গণ আজাদী লীগের সভাপতি ও ১৪ দলের কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট এস. কে সিকদার ।

সিকদার জানান, নিবন্ধন পাওয়ার সব ধরনের যোগ্যতা থাকার পরও নির্বাচন কমিশন গণ আজাদী লীগকে নিবন্ধন দেননি।  তিনি বলেন, “ইসির এমন সিদ্ধান্তে আমরা বাধ্য হয়ে আদালতের দারস্থ হয়েছি এবং ন্যায় বিচার পাবো আশা করছি।” আদালতের সিদ্ধান্তের পর গণ আজাদী লীগের মহাসচিব মুহাম্মদ আতাউল্লাহ খান আদালত রীট আবেদনটি গ্রহণ করে রুল জারি করায় সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। রীট আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন এ্যাড. ইয়ারুল ইসলাম ও এ্যাডভোকেট এস কে সিকদার। উল্লেখ্য, ২০১৭ সালের ৩১ ডিসেম্বর ইসি নতুন ভাবে রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য মোট ৭৬ টি দলের আবেদন গ্রহন করেন ।

সেখান হতে প্রাথমিক ভাবে ৫৬ টি দলকে বাছাই করা হয় । পরে মাত্র ২ টি দলকে নিবন্ধন এর জন্য চুডান্ত ভাবে বাছাই করা হয় যার একটি গণ আজাদী লীগ। ভাষা সংগ্রামী মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ ১৯৭৬ সালে ৭ অক্টোবর বাংলাদেশ গণ আজাদী লীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠায় দলটি কাজ করে আসছে। প্রতিষ্ঠাকালীন সময়ে দলের প্রতীক ছিল লাঙ্গল, পরে ১৯৭৯ সালে জাতীয় সংসদ নির্বাচনে দলটি উড়োজাহাজ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করে তাই প্রতীক চাওয়া হয়েছিল উড়োজাহাজ।

একই সঙ্গে ২০০৪ সাল হতে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরীক দল হিসেবে সারা দেশে বর্তমান সভাপতি এ্যাডভোকেট এস কে সিকদার ও মহাসচিব মুহাম্মদ আতা উল্লাহ খান এর নেতৃত্বে বাংলাদেশ গণ আজাদী লীগ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইলেকশন কমিশনহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ড দলে ‘পূর্ণ ঐক্য’ রয়েছে, বলছেন কেন

জুলাই ১৪, ২০২৬

‘সদস্যপদ’ টিকিয়ে রাখতে কমনওয়েলথ গেমসে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT