চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খোলা আকাশের নিচে সাঁওতালদের মানবেতর জীবন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৭ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

গাইবান্ধার সাঁওতাল পল্লীতে সহিংসতার এক বছরেও মামলার তদন্ত কাজে কোন অগ্রগতি নেই। পূর্ব পুরুষের জমি ফেরত পাওয়ার আশায় এখনো খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছে উচ্ছেদ হওয়া সাঁওতালরা।

প্রশাসন বলছে, আশ্রায়ন প্রকল্প ও গুচ্ছ গ্রামে তাদের পুনর্বাসন করা হবে।

গাইবান্ধার সাঁওতাল পল্লীতে গত বছর ৬ নভেম্বর উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন। উচ্ছেদের সময় সাঁওতালদের সাথে সংঘর্ষ হয় পুলিশ ও সুগার মিল কর্তৃপক্ষের। সে সময় সাঁওতালদের ঘড়-বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। হামলা ও লুটপাটের ঘটনাও ঘটে। পুলিশের গুলিতে মারা যায় ৩ জন সাঁওতাল। আহত হয় শতাধিক ব্যক্তি।

ঘটনার পর সাঁওতালদের পক্ষ থেকে গত বছরের ১৬ নভেম্বর ৩৩ জনের নামে গোবিন্দগঞ্জ থানায় মামলা করা হয়। আর সাঁওতাল পল্লীতে আগুন দেয়ার ঘটনায় গোবিন্দগঞ্জ থানার পুলিশ সুপারসহ জেলার ৮৫ পুলিশ সদস্যকে বদলী করা হয়। কিন্তু ১ বছরেও এ পর্যন্ত ৩ জন গ্রেফতার হলেও মামলার তদন্তে কোন অগ্রগতি নেই।

উচ্ছেদ হওয়া সাঁওতালরা এখন জয়পুর ও মাদারপুর গ্রামে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। এখনো তারা জমি ফিরে পাওয়ার দাবিতে অনড় ।

গাইবান্ধার জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল জানান, সাঁওতালদের পুনর্বাসন করতে গড়ে তোলা হয়েছে ৩টি গুচ্ছ গ্রাম। কাজ চলছে আরও ২ টি আশ্রায়ন প্রকল্পের।

Reneta

এক বছরেও ঘটনার বিচার এবং জমি ফেরত না পাওয়ায় বিক্ষোভ সমাবেশ করেছে সাঁওতালরা।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাইবান্ধামামলাসহিংসতাসাঁওতালসাঁওতাল পল্লী
শেয়ারTweetPin

সর্বশেষ

সামনের দুই বিশ্বকাপের জন্য নতুন ফরম্যাট অনুমোদন করলো আইসিসি

জুলাই ১৫, ২০২৬

দীপককে দেখে দর্শক বললেন ‘উনাকে দেখে মারতে ইচ্ছে করছে’!

জুলাই ১৫, ২০২৬

আমরা কি অনুভূতিশূন্য হয়ে পড়ছি?

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১৫, ২০২৬

মোসাদের ‘গোপন এজেন্ট’ আহমাদিনেজাদ, গৃহবন্দী আইআরজিসির হাতে

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT