চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলোয়াড় কেনা নয়, অদলবদল করবে বার্সা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৮ অপরাহ্ন ০২, মে ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

করোনার কারণে লভ্যাংশে বিশাল এক ধাক্কা খেয়েছে বার্সেলোনা। তাই আগামী মৌসুমে আর খেলোয়াড় কেনা নয়, খেলোয়াড় অদলবদল করেই মৌসুম পার করবে বলে জানিয়েছেন ক্লাবটির ভাইস-প্রেসিডেন্ট জর্ডি কার্দোনার।

বিদ্যমান করোনা পরিস্থিতিতে ১২০ থেকে ১৪০ মিলিয়ন ইউরোর মতো ক্ষতি হয়েছে বার্সার। ক্ষতির পরিমাণটা যদিও অন্য ক্লাবের তুলনায় কম বলেই ইএসপিএন এফসিকে জানিয়েছেন কর্দোনার, ‘আমাদের আর্থিক নিয়ম অন্যদের তুলনায় বেশ শক্তিশালী। এই কারণে আমরা অন্যদের তুলনায় কম ক্ষতিগ্রস্ত।’

আর এই ক্ষতির কারণেই আগামী মৌসুমে কোনো অর্থ ছাড়াই খেলোয়াড় অদলবদল করবে ক্লাবগুলো, এমন ভবিষ্যতবাণী করছেন কার্দোনার, ‘এটা খেলারই অংশ। আগামী মৌসুমে ইউরোপিয়ান দলগুলো এভাবেই চলবে।’

বার্সা অদলবদল করে কাকে আনবে সে বিষয়ে অবশ্য মুখ খোলেননি কার্দোনার। আগামী মৌসুমে পিএসজি থেকে ব্রাজিলিয়ান নেইমার ও ইন্টার মিলান থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ড লৌতারো মার্টিনেজকে দলে আনার আগ্রহ বার্সার বেশ পুরনোই।

অন্যদিকে অদলবদল করার মতো খেলোয়াড় আছে বার্সারও। এই মুহূর্তে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপে কৌতিনহোকে বায়ার্ন মিউনিখে ধারে পাঠিয়ে রেখেছে তারা। প্রয়োজনে স্যামুয়েল উমতিতি ও আর্থার মেলোকেও অদলবদল করতে রাজি ক্লাবটি। কেবলমাত্র লিওনেল মেসি, ফ্রেঙ্কি ডি ইয়ং ও গোলরক্ষক মার্ক আন্দ্রে টের-স্টেগেন ছাড়া বাকি সবাইকেই বদল করা সম্ভব বলে মনে করছে বার্সা।

বার্সা বিপদে আছে উসমানে ডেম্বেলেকে নিয়েও। ২০১৭ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ১০৫ মিলিয়নে কেনা ফরোয়ার্ডকে মোটামুটি দাম পেলেই ছেড়ে দিতে চায় কাতালানরা।

Jui  Banner Campaign
ট্যাগ: কৌতিনহোডেম্বেলেবার্সামার্টিনেজলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সংসদের উচ্চকক্ষ-নিম্নকক্ষ কী?

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভালোবাসা দিবসে সরকারি ছুটি চান শফিক রেহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT