চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলা শুরু, পুরো ৫০ ওভার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১২ পূর্বাহ্ণ ১৮, জুন ২০১৫
স্পোর্টস
A A

বৃষ্টির কারণে কিছুক্ষণ বন্ধ থাকার পর বাংলাদেশ-ভারতের মধ্যে ওয়ানডে ম্যাচটি আবার শুরু হয়েছে। পুরো ৫০ ওভারই খেলা হবে বলে জানিয়েছেন ম্যাচ রেফারি।

বিকাল ৫ টা ১০ মিনিটে মাঠে গড়ায় খেলা। বাংলাদেশের হয়ে ব্যাট করতে মাঠে রয়েছে তামিম ইকবাল এবং লিটন কুমার দাস।

এর আগে ম্যাচের ১৫ ওভার ৪ বল খেলা শেষে বৃষ্টিতে ম্যাচটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়। খেলা বন্ধ হওয়ার আগে দলীয় সংগ্রহ ১০০ এর গন্ডি ছাড়ায় টাইগাররা। এক উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ছিলো ১১৯ রান।

উদ্বোধনে জুটিতে ব্যাট করতে নেমে একটি ঝড়ো সূচনা এনে দেন তামিম ইকবাল এবং সৌম্য সরকার। ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতকের পূর্ণ করে এরই মধ্যে রান আউটের শিকার হয়ে ফিরে গেছেন সৌম্য। ৪০ বলে ৫৪ রানের একটি মারকুটে ইনিংস খেলেন তিনি।

ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মুস্তাফিজুরের সাথে এই ম্যাচেই অভিষেক হয়েছে ব্যাটসম্যান লিটন দাসের।

দুই দলের মধ্যকার একমাত্র টেস্টটি ড্র হয়। ফতুল্লা টেস্ট উত্তেজনা ছড়ালেও বৃষ্টির কবলে তা রঙ হারিয়েছে। তাই টাইগার ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন ‘হোম অব ক্রিকেটে’ আজ হতে যাওয়া ভারত ও বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচ।

Reneta

পরিসংখ্যানের বিচারে এগিয়ে টিম ইন্ডিয়া। এ পর্যন্ত টাইগাদের সাথে ২৯ দেখায় ২৫ টিতেই জয় তুলে নিয়েছে ভারতীয়রা। বিপরীতে টাইগারদের জয় মাত্র তিনটিতে। অন্য ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

ভারতীয় দল: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব ও মোহিত শর্মা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারত ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবল নিয়ে বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতি আর ভালোবাসার গল্প

জুলাই ১৪, ২০২৬

গতির পক্ষে, শৃঙ্খলার বন্ধনে স্লোগানে বিশেষ ফুটবলে স্বাক্ষর

জুলাই ১৪, ২০২৬

শুধু ব্যয় বাড়ালেই হবে না, ন্যাটোর দরকার কার্যকর প্রতিরক্ষা বাজার

জুলাই ১৪, ২০২৬

দাবি মানা না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

জুলাই ১৪, ২০২৬

প্রশ্নপত্রে ভুল থাকায় পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT