চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলা দেখে ‘ট্রমায়’ নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ণ ১৫, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

কোনো সন্দেহ নেই যে, ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচই সর্বকালের সেরা ওয়ানডে ম্যাচ। এযাবৎ যত বিশ্বকাপ ফাইনাল হয়েছে, এটাই একনম্বর। এক ম্যাচ দু’বার টাই। তার পর বাউন্ডারি বেশি মারার জন্য জিতল ইংল্যান্ড। ক্রিকেটীয় ব্যাখ্যার যুক্তি ছাপিয়ে ক্রিকেট র‍োমান্টিকতারও শেষ কথা এই ম্যাচ।

বিশ্বকাপ জিতল ইংল্যান্ড। কিন্তু মন জিতল নিউজিল্যান্ড। তবে ক্রিকেটের ইতিহাসে এমন রুদ্ধশ্বাস, রোমাঞ্চকর ম্যাচ দেখা অনেক সময়ই কঠিন ও ঝুঁকির। যে ঝুঁকিতে পড়েছিলেন কিউই প্রধানমন্ত্রী!

জাসিন্ডা আরডার্ন জানিয়েছেন তিনি না কি ‘ট্রমায়’ চলে গিয়েছিলেন। অবশ্য তার এই ট্রমা বাস্তবের ছিল না। এটা তিনি মজা করে বলেছেন।

Banglabid

এই বিশ্বকাপেই আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের রুদ্ধশ্বাস জয় দেখার পর ওয়াসিম আকরামের স্ত্রী শানিয়েরা আকরামে বলেছিলেন, ‘আমার মনে হয়, ম্যাচের আগে যদি দর্শকদের জন্য এই পরামর্শ দেয়া হয় যে, এমন ম্যাচ দেখলে আপনার শরীর খারাপ হতে পারে। কারণ পাকিস্তানের ম্যাচগুলো হার্ট স্টপার।’

মজা করে হলেও প্রায় একই রকম কথাই বলেছেন নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী। বিশ্বকাপ শেষে রেডিও নিউজিল্যান্ডকে দেয়া এক সাক্ষাতকারে জাসিন্ডা আরডার্ন বলেন, ‘নিউজিল্যান্ডবাসীর অনেকের মতো আমিও মানসিকভাবে কষ্ট পেয়েছি। তবে চূড়ান্ত ফলাফলে আমরা পিছিয়ে পড়লেও, কালো ক্যাপধারীদের খেলায় গর্বিত। আমাদের খেলোয়াড়রা অসাধারণ খেলেছে।’

এর আগে এক টুইট বার্তায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী লিখেন, ‘ইংল্যান্ডের জন্য শুভ কামনা রইল। কালো ক্যাপ পরা খেলোয়াড়দের জন্যও রইল শুভ কামনা।’

Reneta

শুধু ম্যাচ নয়, সুপার ওভার স্কোরের বিচারেও ম্যাচ টাই। প্রথমে নিউজিল্যান্ড ব্যাট করে তুলেছিল ২৪১-৮। ইংল্যান্ড তাদের ইনিংসের শেষ বলে ২৪১ তুলে অলআউট। সুপার ওভারে ইংল্যান্ড তোলে ১৫। নিউজিল্যান্ডও সুপার ওভারে ১৫ তোলে। কিন্তু সুপার ওভারে বেশি বাউন্ডারি (ইংল্যান্ড ২৬ টি, নিউজিল্যান্ড ১৭টি) মারার জন্য জয়ী ইংল্যান্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তরুণদের পেশাগত উন্নয়নে ‘বাংলালিংক ইনোভেটর্স’ তৃতীয় আসর শুরু

পরবর্তী

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর জন্য প্রস্তুতি শুরু

পরবর্তী
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮-এর ছবি

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর জন্য প্রস্তুতি শুরু

'ইংল্যান্ডকে ওভার-থ্রো’তে ছয় রান দেয়া ভুল ছিল'

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১ অক্টোবরের পর বাংলাদেশে প্রকাশিত বই ভারতে বিক্রি হবে না

আগস্ট ২০, ২০২৬

ডেঙ্গুর ঝুঁকিতে যে পাঁচ জেলা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রান্নার হলুদ কি সত্যিই ওষুধ? গবেষণায় মিলছে মিশ্র ফল

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে বাংলাদেশ

আগস্ট ২০, ২০২৬

ঋণ ও আর্থিক সংকটে পড়লে পড়ুন এই দোয়া

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT