চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলাধুলায় মেয়েদের এগিয়ে নিচ্ছে সুলতানা কামাল ক্রীড়া কমপ্লেক্স

জাকিয়া আক্তার জাকিয়া আক্তার
২:২৬ পূর্বাহ্ণ ২১, ডিসেম্বর ২০১৫
স্পোর্টস
A A

ঢাকা শহরে মেয়ে শিশুদের জন্য বিশেষভাবে কোনো খেলাধুলার ব্যবস্থা নেই। যদিও থাকে তা হলো নিজের স্কুলের খেলার মাঠ। তাও আবার বেশিরভাগ স্কুলগুলোতে থাকে না স্কুল মাঠ। সেজন্য মেয়ে শিশুদের শৈশবটি কাটে ঘরবন্দি একজীবনে। ঘরে বসে নয় কম্পিউটারে, না হলে টিভি দেখে দিনের বেশিরভাগ সময় কাটায় মেয়ে শিশুরা।

মেয়ে শিশুদের সঙ্গে বাইরে খেলার মাঠে খেলতে যাওয়ার পরিবেশটা এখনো সেভাবে তৈরী হয়নি। তবে এখন সমাজের চিত্র কিছুটা পরিবর্তন হয়েছে। এখন মেয়েরা সমস্ত বাধা অতিক্রম করে খেলার মাঠে নামছে। তবে এটা খুবই সীমিত।

মেয়ে শিশুদের শারীরিক ও মানসিকভাবে বেড়ে ওঠার জন্য উপযুক্ত জায়গা দরকার। যে জায়গাটি শুধু তার শারীরিক ও মানসিকভাবে বেড়ে ওঠার দায়িত্ব নেবে। তেমন জায়গা রাজধানীর ঢাকা শহরে খুব একটা বেশি দেখা যায় না।

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত সুলতানা মহিলা ক্রীড়া কমপ্লেক্স যেখানে শুধুমাত্র মেয়ে শিশু ও নারীদের জন্য খেলাধুলার প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। যেখানে শারীরিক ও মানসিকভাবে তারা নিজেদেরকে উজ্জীবিত করতে পারে। মহিলা ক্রীড়া কমপ্লেক্সে নারীদের জন্য এ্যারোকিবস প্রশিক্ষণ, বাস্কেটবল প্রশিক্ষণ, জুডো প্রশিক্ষণ, টেবিল টেনিস প্রশিক্ষণ, সুইমিং প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।

৬ বছর থেকে মেয়েশিশু থেকে শুরু করে যেকোনো বয়সের নারীরা এসব প্রশিক্ষণে অংশগ্রহণ করে থাকেন। শুধুমাত্র মেয়েদের নিরাপত্তার স্বার্থে ১০ বছর পর্যন্ত ছেলে শিশুরা এসব প্রশিক্ষণ গ্রহণ করতে পারে।

দিনের কর্মব্যস্ততার পর নারীরা নিজেদের শারীরিকভাবে ফিট রাখতে এ্যারোবিকস প্রশিক্ষণ নিয়ে থাকে। প্রতিমাসের প্রথম সপ্তাহে শুরু হয় এ প্রশিক্ষণটি।

Reneta

প্রতিদিন বিকেলে মেয়ে শিশু ও ছেলে শিশুদের শেখানো হয় নিজেদের আত্মরক্ষার জন্য জুডো প্রশিক্ষণ। রাস্তায় যেকেনো বিপদের মোকাবিলা করতে পারে এমন কথা মাথায় রেখে অভিভাবকরা মেয়েদের জুডো প্রশিক্ষণ দিয়ে থাকে। এছাড়া শারীরিকভাবে বেড়ে ওঠার জন্য জুডো প্রশিক্ষণটি খুবই দরকার।  

সুইমিং প্রশিক্ষণটি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে খুব জনপ্রিয় প্রশিক্ষণ। রাজধানীর দূর-দূরান্তে থেকে আসা মেয়ে শিশুরা ও নারীরা সুইমিং প্রশিক্ষণটি নিয়ে থাকেন। অনেক নারীরা এ প্রশিক্ষণটি নিয়ে থাকেন চিকিৎসকদের পরামর্শে। অতিরিক্ত মেদ ও ওজন কমানোর জন্য সুইমিং প্রশিক্ষণটি বেশ জরুরি। এছাড়া শিশুরাও সুইমিং প্রশিক্ষণটি অতি আগ্রহে শিখে থাকে কারণ গ্রামের বাড়ীর নদীতে সাতারের জন্য। এছাড়া বাস্কেটবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস প্রচুর মেয়েরা প্রশিক্ষণ নিয়ে থাকে।

সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সাধারণ সম্পাদিকা কামরুন নাহার ডানা চ্যানেল আই অনলাইনকে জানান, মহিলা ক্রীড়া কমপ্লেক্সে নিয়মিত প্রশিক্ষণ হয়ে থাকে। শুধুমাত্র শীতকালীন সময়ে ডিসেম্বর, জানুয়ারি মাসটি বন্ধ থাকে সুইমিং প্রশিক্ষণটি। এছাড়া সবগুলো প্রশিক্ষণ চালু থাকে। নিজস্ব প্রশিক্ষক দ্বারা এখানে ভালো প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করি আমরা।

যারা এখানে প্রশিক্ষণ নিয়ে থাকেন তারা কোনো প্রতিযোগিতায় অংশ নেন কি না এমন প্রশ্নে কামরুন নাহার ডানা বলেন, হ্যাঁ এখানে যারা ভালোভাবে প্রশিক্ষণ নেন সেসব মেয়েদের আমরা একমাসের গ্রুমিং করে থাকি এবং আন্তঃজেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এছাড়া অনেকেই আছেন যারা ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলেছেন।

সুইমিং’এ ডালিয়া, তানিয়া. ডলির মতো প্রশিক্ষণপ্রাপ্ত মেয়েরা বাইরের দেশে খেলে জয়ী হয়েছেন। এছাড়া প্রতিবছর আন্তঃজেলা পর্যায়ে আমরা মেয়েদের জন্য বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতার আয়োজন করে থাকি। যেখান থেকে আমরা বেস্ট খেলোয়াড়কে বেছে নিয়ে তাদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দেই।  

আসলে অর্থনৈতিক ভাবে আমরা উন্নত হলেও সামাজিক ভাবে আমরা এখনো উন্নত হতে পারিনি। তাই এই সংস্থাটি চেষ্টা করে নারীদের খেলাধুলার একটি প্ল্যাটফর্ম দেয়ার। সবধরনের নিরাপত্তার মাধ্যমে চেষ্টা করি তাদের সেরা প্রশিক্ষণটি দেয়ার।

উপযুক্ত নিরাপত্তা না থাকার কারণে কিছুদিন সুইমিং প্রশিক্ষণ বন্ধ ছিলো এমন প্রশ্নে তিনি বলেন, আসলে ঘটনাটি কিছুই ছিলো না। গুজব হিসেবে এই এলাকার কিছু মানুষ এটিকে ছড়িয়েছে। বিভিন্ন গণমাধ্যমও ভুল বুঝে খবর করেছে। কিন্তু কিছুই হয়নি। সুমিং এর  ভিতরের প্লাস্টারেরে কিছু জায়গা খসে পড়েছিলো আমরা তা দেখতে পেয়ে খুব তাড়াতাড়ি ঠিক করে ফেলি।

তবুও কোনো জানি একথাগুলো ফেসবুকের মাধ্যমে একদল মানুষ ছড়িয়ে দেয়। ওই যে বললাম সমাজের মধ্যে এখনো অনেক কিছুই ঠিক হয়নি। মেয়েদের জন্য আমাদের আরো বেশি কাজ করতে হবে। এবং তাদের এগিয়ে নিতে যেতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

৪৪ বছর পর ইরাকে সুন্দরী প্রতিযোগিতা

পরবর্তী

টিউলিপ থেকে ‘টিউলিপ সিদ্দিকী এমপি’

পরবর্তী

টিউলিপ থেকে 'টিউলিপ সিদ্দিকী এমপি'

টিউলিপ থেকে 'টিউলিপ সিদ্দিকী এমপি'

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT