চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটন খেলছেন, শরিফুলকে নিয়ে শুরুতে ব্যাটে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

সুপার টুয়েলভে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সুযোগ হাতছাড়া করা বাংলাদেশের এবার ইংল্যান্ড পরীক্ষা। আবু ধাবিতে বুধবার শুরুতে ব্যাট করবে টাইগাররা। একাদশে একটি পরিবর্তন।

ইয়ন মরগানের ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে শুরুতে ব্যাটের সিদ্ধান্ত নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

চোটে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়া মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গায় একাদশে ফিরেছেন শরিফুল ইসলাম। টিকে গেছেন বাজে ফর্মে থাকা লিটন দাস।

বাছাইপর্বে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৬ রানে হেরে চাপে পড়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে ২৬ রানে জিতে পথে ফেরে। মূলপর্বের টিকেট নিশ্চিত করার পথে শেষ ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৮৪ রানে হারায় লাল-সবুজের দল।

বাছাইয়ে দুই জয় ও এক হার সঙ্গী করে মূলপর্বে আসা বাংলাদেশ রোববার আরব আমিরাতের শারজায় দাশুন শানাকার শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হারে সুপার টুয়েলভের প্রথম পরীক্ষা।

টুয়েলভে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার গ্রুপে পড়েছে বাংলাদেশ। একই ‘গ্রুপ-১’এ আছে সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা।

Reneta

বাংলাদেশ একাদশ
লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরব আমিরাতটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০বাংলাদেশমরগানমাহমুদউল্লাহলিড স্পোর্টসসুপার টুয়েলভ
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT