চুলের সবচেয়ে বড় শত্রু খুশকি। এই খুশকির কারণে অনেক সময় ভালো কোনো পোশাক
পরা যায় না। আবার চুলও খুলে রাখা যায় না। অনেক সময় এ খুশকির কারণে
আত্মবিশ্বাসেও ঘাটতি দেখা দেয়। তাই খুশকির যন্ত্রণা থেকে মুক্ত হতে চান
সবাই। এ জন্য কিছু টিপস অবলম্বন করলে খুশকির হাত থেকে রক্ষা পাওয়া যায়।
* জিঙ্ক আর স্যালিসিলিক অ্যাসিড দেওয়া শ্যাম্পু ব্যবহার করুন। কারণ, জিঙ্ক আর স্যালিসিলিক অ্যাসিড আমাদের মাথার ত্বকের মরা কোষগুলোকে সরিয়ে তা নমনীয় করতে সাহায্য করে।
* শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করুন। কন্ডিশনার চুলকে রুক্ষতার হাত থেকে বাঁচায়।
* শ্যাম্পু করার সময় ভালো করে মাথায় ম্যাসেজ করুন। অন্তত ৫ মিনিট ধরে মাথায় ভালো করে শ্যাম্পু লাগান। তারপর ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
* খুশকি দূর করতে অ্যাসপিরিন ট্যাবলেট খুবই উপকারী। দুটো করে অ্যাসপিরিন ট্যাবলেট ভালো করে গুঁড়ো করে শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে দিন। এবার সেই শ্যাম্পু দিয়ে ভালো করে মাথায় ম্যাসেজ করে শ্যাম্পু করুন।
* যে কোনো তেল, মানে নারকেল তেল, আমন্ডের তেল বা অলিভের তেল একটা জায়গায় নিয়ে হালকা গরম করুন। তারপর সেই গরম করা তেল মাথায় ভালো করে ঘষে ঘষে লাগান। এরপর একটা তোয়ালে দিয়ে সারারাত মাথায় জড়িয়ে রাখুন। সকালে উঠে ভালো করে অ্যান্টি ড্যানড্রফ শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে ফেলুন।
* খুশকি কমাতে বেকিং সোডা খুব কাজ দেয়। অল্প করে বেকিং সোডা লাগিয়ে ভালো করে ম্যাসেজ করুন। এরপর হালকা গরম জলে ধুয়ে ফেলুন।
শ্যাম্পুর পরিবর্তে বেকিং সোডা দিয়েও চুল পরিস্কারে ভালো কাজ দেয়।
নিয়মিত বেকিং সোডা ব্যবহার করলে খুব অল্প সময়েই খুশকির হাত থেকে মুক্তি পাওয়া যায়।






