চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলে যাক সব সম্ভাবনার দ্বার

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:৩৯ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০১৮
সম্পাদকীয়
A A

একদিন আগেও নির্বাচন নিয়ে কোনো রকম সংলাপে বাসার কথা নাকচ করে দিয়ে আসা ক্ষমতাসীন দল আওয়ামী লীগ হঠাৎ করেই এই মুহূর্তে তার রাজনৈতিক প্রতিপক্ষ জাতীয় ঐক্যফ্রন্টের সাথে সংলাপে বসবে বলে সিদ্ধান্ত নিয়েছে।

দ্রুত সময়ের মধ্যেই সেই সংলাপ শুরু হবে জানিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সংলাপের নেতৃত্ব দেবেন। এই সংলাপ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেও হতে পারে।

এই সংলাপে বসতে আওয়ামী লীগের ওপর কোনো চাপ নেই বলে উল্লেখ তিনি আরো বলেছেন, আওয়ামী লীগ কারো কাছে নতিস্বীকার করে না। আর এই সংলাপের জন্য কোনো পূর্বশর্তও নেই। বঙ্গবন্ধু কন্যার দরজার কারও জন্য বন্ধ থাকে না। তাই সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আমরা দেখেছি, একদিন আগে রোববার নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচনসহ ঘোষিত ৭ দফা দাবি ও ১১টি লক্ষ্য সম্বলিত একটি চিঠি আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে লেখেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। সেই চিঠিতে সংলাপের আহ্বান জানানো হয়।

সংলাপের এই খবর গণমাধ্যমে প্রকাশের পরপরই তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়ে গেছে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বেশিরভাগ মানুষ। তারা আশাবাদ প্রকাশ করে বলছেন, এর মাধ্যমেই নিরপেক্ষ নির্বাচন নিয়ে যে অাস্থার সংকট তৈরি হয়েছে; তার সমাধান সূত্র মিলবে।

দশম জাতীয় সংসদ নির্বাচনের আগ থেকেই নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে বিএনপি-জামায়াত জোট। তাদের বর্জন এবং সহিংসতার মুখে ২০১৪ সালের ৫ জানুয়ারির সেই নির্বাচনে আওয়ামী লীগের ১৫৪ জন প্রার্থী নির্বাচিত হয়। সেই সংসদের মেয়াদও আজ শেষ হতে গেল।

Reneta

কিন্তু পাঁচ বছরে আগের সেই দাবি থেকে সরেনি বিএনপি এবং তাদের মিত্ররা। সম্প্রতি গঠিত ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টেও আছে দলটি। এর আগে গত পাঁচ বছরে অসংখ্যবার বিএনপি সংলাপের জন্য সরকারি দলের প্রতি আহ্বান জানিয়েছে। কিন্তু তাতে সাড়া দেয়নি আওয়ামী লীগ।

তাই আরেকটি নির্বাচনের দ্বারপ্রান্তে এসে এই সংলাপ প্রস্তাব এবং একদিন পরই তাতে ইতিবাচক সাড়া দেয়ায় বিভিন্ন মহল আশাবাদী হয়ে উঠেছে। তাদের আশা, আলোচনার টেবিল থেকেই সমাধানের একটা পথ বের হয়ে আসবে।

এটা ঠিক দেশের মানুষ কোনো রকম রাজনৈতিক সহিংসতা চায় না। তারা চায় যে কোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধান। জনগণের এই চাওয়ার কথা আমাদের রাজনৈতিক দলগুলোর নেতারাও ভালো করেই জানেন। তাই আমরা মনে করি, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জনমনে যে শঙ্কা তৈরি হয়েছে – এই সংলাপের মাধ্যমে তার সমাধান আসবে। খুলে যাবে গণতন্ত্রের সমস্ত রুদ্ধ দ্বার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগজাতীয় ঐক্যফ্রন্টসংলাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল

পরবর্তী

চাকরিতে প্রবেশের বয়স সীমা ৩৫ বছর করার অনুরোধ রওশন এরশাদের

পরবর্তী

চাকরিতে প্রবেশের বয়স সীমা ৩৫ বছর করার অনুরোধ রওশন এরশাদের

রোহিতের ব্যাটে চূর্ণ ক্যারিবীয়রা

সর্বশেষ

স্পেন বনাম আর্জেন্টিনা: ফাইনালের আগে পরিসংখ্যান কী বলে?

জুলাই ১৯, ২০২৬

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছেন বাংলাদেশের তারকারা

জুলাই ১৯, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র দেখাচ্ছে নতুন সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬
ছবি: কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ (সংগৃহীত)।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬

মাথা উঁচু করে বাঁচতে চান জুলাইয়ের আহতরা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT