বাংলাদেশ

খুলে দেয়া হলো মগবাজার-মৌচাক ফ্লাইওভার

খুলে দেয়া হলো মগবাজার-মৌচাক ফ্লাইওভার

নগরবাসীর জন্য খুলে দেয়া হয়েছে মগবাজার-মৌচাক ফ্লাইওভার। আজ সকাল সাড়ে দশটায় ফ্লাইওভারটির সাতরাস্তা-হলি ফ্যামিলি অংশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনের আগে সৌন্দর্য বর্ধনের কাজ শেষ করতে রাতভর কাজ করেছে কর্মীরা। স্বাধীনতার মাসে উদ্বোধন বলে লাল সবুজে সাজানো হয় পুরো ফ্লাইওভার এবং এর আশপাশের এলাকা।

২০১৩ এর ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্মাণ কাজ উদ্বোধন করেন। এর তিন বছরের মাথায় খুলে দেয়া হলো দেশের সবচেয়ে বড় উড়াল সেতু প্রকল্প।

ফ্লাইওভারটির একাংশ চালু হওয়ার মাধ্যমে এই এলাকার যানজট অনেকাংশে কমে আসবে বলে ধারণা করছে প্রকল্প বাস্তবায়নকারী এলজিআরডি মন্ত্রণালয়।

বিষয়:ফ্লাইওভার মগবাজার-মালিবাগ ফ্লাইওভার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…