চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনা সিটি নির্বাচন: আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ

সোমা ইসলাম সোমা ইসলাম
২:১৭ অপরাহ্ণ ১৪, মে ২০১৮
রাজনীতি
A A
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন

মঙ্গলবার খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ। নির্বাচনে যেকোন ধরনের অপ্রীতিকর অবস্থা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

জাতীয় নির্বাচনের আগে প্রশাসনকে নিরপেক্ষ থাকার নির্দেশনা দিয়ে খুলনায় ভোট উৎসবের বার্তা দিয়েছে পুলিশ।

সেখানে ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ। এবার নজরদারী শুধু নিরাপত্তা নিশ্চিতের কাজে। যেকোন সহিংসতা ঠেকাতে সাড়ে ৯ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের নিরাপত্তা বলয়ে ঢেকে গেছে ভোটের শহর খুলনা।

সোমবার দুপুরে ২৮৯টি ভোটকেন্দ্রে পুলিশ পাহারায় শুরু হয় ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো। আইনশৃঙ্খলা বাহিনীকে শতভাগ নিরপেক্ষ থাকার নির্দেশ দিয়ে সকাল থেকে ভোটারদের সব কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।

কোথাও গোলযোগ সৃষ্টি হলে পুলিশকে দর্শকের ভূমিকায় না থাকার নির্দেশ দেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাচন সমন্বয়কারী মো. আব্দুল বাতেন।

এছাড়া সকালে খুলনা পুলিশ লাইন মাঠে আইন শৃঙ্খলা বাহিনীকে সুষ্ঠু নির্বাচনের নির্দেশনা দিয়ে ভোট কেন্দ্রে দায়িত্ব পালনে যার যার কাজ বুঝিয়ে দিয়েছেন খুলনার বিভাগীয় পুলিশ কমিশনার।

Reneta

তবে নির্বাচনের কয়েক ঘন্টা আগেও নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। অন্যদিকে শঙ্কাকে প্রত্যাখ্যান করে ভোট উৎসবের জন্য অপেক্ষা করছেন আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্বুল খালেক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুলনা সিটি কর্পোরেশনখুলনা সিটি নির্বাচন ২০২৩
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

বদলে গেলো পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম

পরবর্তী

সুর পাল্টালেন মাহাথির, বদলাচ্ছে না বিতর্কিত আইন

পরবর্তী

সুর পাল্টালেন মাহাথির, বদলাচ্ছে না বিতর্কিত আইন

খুলনায় ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে: মোশাররফ

সর্বশেষ

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬

বক্স অফিসে হাজার কোটি, এবার নেটফ্লিক্সেও ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশ এমন হচ্ছে?

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT