ক্রিকেট

খুলনা টাইগার্সে মিরাজ-আফিফ-নাসুম

খুলনা টাইগার্সের মিরাজ ও আফিফের ছবি, ক্রিকেট মাঠে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনা টাইগার্সের ক্রিকেটার মিরাজ ও আফিফ মাঠে উপস্থিত, পজিটিভ মনোভাব ও প্রস্তুতি প্রকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফটের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে খুলনা টাইগার্স। আগের মৌসুম থেকে তারা ধরে (রিটেইনড) রেখেছে আফিফ হোসেন ধ্রুবকে। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকেও ধরে রেখেছে তারা।

তিন ক্রিকেটারের অন্তর্ভুক্তির বিষয়টি খুলনা টাইগার্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজে নিশ্চিত করেছে। মিরাজকে ‘গেম-চেঞ্জার’ হিসেবে অভিহিত করেছে প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স।

গত মৌসুমে মিরাজ খেলেছিলেন ফরচুন বরিশালের হয়ে, যেখানে তিনি সহ-অধিনায়কের দায়িত্ব পালন করে শিরোপা জিতেছিলেন। এবার তার পুরনো দল খুলনা টাইগার্সে ফিরছেন। ২০১৯-২০ মৌসুমেও তিনি খুলনার হয়ে খেলেছিলেন এবং সেবার দলটি ফাইনালে উঠলেও শিরোপা জয় করতে পারেনি।

আগামী সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা বিপিএলের ১১তম আসরের প্লেয়ার্স ড্রাফট। ৭ দলের মাঠের লড়াই শুরু ২৭ ডিসেম্বর।

বিষয়:খুলনা টাইগার্স প্লেয়ার্স ড্রাফট বিপিএল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…