চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায়, নিহত ৫

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ণ ২১, জুন ২০১৮
জনপদ
A A

খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে পাঁচজন নিহত ও ১৬ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার বরাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে খুলনা ও ডুমুরিয়ার ফায়ার সার্ভিসের তিনটি দল ও পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে পাঠায়। বিকেল চারটা পর্যন্ত দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।

পাইকগাছা থেকে আসা একটি লোকাল বাস(সাতক্ষীরা-জ-০৪-০০৮৮) খুলনায় যাচ্ছিলো। দুপুর একটার দিকে খুলনা-সাতক্ষীরা সড়কের বরাতিয়া এলাকায় পৌঁছালে সামনে থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ডোবায় পড়ে যায়। এ সময় বাসের ছাদে থাকা যাত্রীরা বাসের নীচে চাপা পড়ে। ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়।

Banglabid

নিহতদের মধ্যে কয়রা উপজেলার শরিফুল ইসলাম ও আব্দুর রাজ্জাকের পরিচয় পাওয়া গেছে। বাকী তিনজনের পরিচয় জানা যায়নি।

বাসের যাত্রীরা জানান, ৪০ সিটের বাসের ভেতরে ৩৫ থেকে ৪০ জন এবং ছাদের উপরে আরো বেশ কয়েকজন যাত্রী ছিল। বাসের চালকের বেপরোয়া গতিতে বাস চালানো ও বাসের ছাদে অতিরিক্ত লোক বোঝাই দেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ আহতদের।

বাস দুর্ঘটনার খবর পেয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, থানার অফিসার ইনচার্জসহ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ও আহতদের চিকিৎসায় আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুলনা সড়ক দুর্ঘটনালিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইনফান্তিনোকে দুর্বল করতে ‘সমন্বিত প্রচেষ্টা’— কেন এমন দাবি ফিফার

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

সকালে ঘুম থেকে উঠে এই ৭টি কাজ বদলে দিতে পারে আপনার পুরো দিন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোমে আটকে থাকা বিমানের ফ্লাইট ঢাকায় পৌঁছেছে

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বৃষ্টি শুরু হলে যে দোয়া পড়তেন রাসুল (সা.)

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বইয়ের সুবাস আর পাতা ওল্টানোর আনন্দে ‘বিশ্ব বইপ্রেমী দিবস’

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT