চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনায় নৌকা ও ধানের শীষের লড়াইয়ে নজর সবার

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৫:৫৭ অপরাহ্ণ ১৪, মে ২০১৮
সম্পাদকীয়
A A

নৌকা ও ধানের শীষের লড়াইয়ে ১৫ মে মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচন। গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনের তারিখ একসঙ্গে নির্ধারিত হলেও গাজীপুর নির্বাচন স্থগিত হয়ে তারিখ পেছানোতে খুলনা নির্বাচনের গুরুত্ব অনেক বেড়ে গেছে। নির্বাচন কমিশন থেকে শুরু করে ক্ষমতাসীন সরকার ও নির্বাচনে অংশ নেয়া দল– সবার জন্যই এ নির্বাচন বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

এবার খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রার্থী রয়েছেন। এছাড়া কাউন্সিলর পদে সাধারণ ৩১টি ওয়ার্ডে ১৪৮ ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৮ জন নারী প্রার্থী আছেন। অর্থাৎ, মেয়র ও কাউন্সিলর পদে (সংরক্ষিতসহ) সব মিলিয়ে ১৯১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৪৬ বর্গকিলোমিটার আয়তনের নগরীতে ভোট কেন্দ্রের সংখ্যা ২৮৯টি। ভোটার সংখ্যা ৪ লাখ ৯৩ হাজার ৯৩, যার মধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯৮৬ ও নারী ভোটার ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন।

বাণিজ্যিকভাবে এক সময়ের গুরুত্বপূর্ণ শহরে নানা দাবি-দাওয়া আর অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়নমুখী কর্মকাণ্ডের মধ্যেও খুলনা অনেকটা অবহেলিত। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বন্ধ করে দেয়া হয় এ অঞ্চলের পাটকলসহ ৮টি শিল্প-কারখানা। বর্তমান সরকার খালিশপুর জুট মিল, দৌলতপুর জুটমিল এবং পিপলস মিলসহ চারটি পাটকল চালু করে। নির্বাচনকে সামনে রেখে ৯টি সরকারি পাটকল শ্রমিকরা কয়েক মাসের বকেয়া মজুরি ও ভাতা না পেয়ে বকেয়া বেতন-ভাতাসহ ১১দফা দাবিতে আন্দোলন শুরু করে। বন্ধ কয়েকটি পাটকল চালু করলেও বেতনভাতাসহ সুযোগ সুবিধা না পাওয়ায় দুর্ভোগে প্রায় ৫০ হাজার শ্রমিক পরিবার। দাবি মানা না হলে সিটি নির্বাচনে ভোট না দেয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা। এই ইস্যুটি সরাসরি এই নির্বাচন কর্তৃপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট না হলেও জাতীয় রাজনীতির বিবেচনায় বিষয়টি নির্বাচনে একটি ভিন্ন মাত্রা এনেছে।

‘গণগ্রেফতার’ ও ‘পুলিশের অবৈধ বলপ্রয়োগের’ বিষয়ে বিএনপি প্রার্থী নানা অভিযোগের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচনের স্ট্রাইকিং ফোর্স হিসেবে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আওয়ামী লীগ প্রার্থীও কিছু কিছু বিষয়ে অভিযোগ করেছেন। নির্বাচনী পরিবেশ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ তুললেও নির্বাচনের আগ মুহূর্তে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদী। নিরপেক্ষতা বজায় রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে সুষ্ঠু নির্বাচন পরিচালনার আহ্বান জানিয়েছেন তারা।

বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেয়ার পর থেকে এখন পর্যন্ত যতগুলো ছোটবড় নির্বাচন হয়েছে, তা যথেষ্ট অংশগ্রহণমূলক ও আপাতদৃষ্টিতে নিরপেক্ষ হয়েছে বলা যেতে পারে। আমাদের আশাবাদ, নির্বাচন কমিশন সেই ধারা বজায় রাখতে পারবে এবং জাতি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে পাবে, সেসঙ্গে বড় দুই রাজনৈতিক দলসহ নির্বাচন সংশ্লিষ্ট সবাই নির্বাচনের আগে-পরে নিয়মতান্ত্রিক আচরণ ও শিষ্টাচার প্রদর্শন করবে। এসবই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পথকে মসৃণ করবে বলে আমরা আশা রাখি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুলনা সিটি কর্পোরেশনধানের শীষনৌকা
শেয়ারTweetPin3

সর্বশেষ

ইনফান্তিনোকে ‘ভুল’ স্বীকার করতে বলছে নরওয়ে, অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে হালান্ডের দেশ

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থায় চুক্তিভিত্তিক নতুন নিয়োগ

জুলাই ২৪, ২০২৬
ছবি; সংগৃহীত।

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস নরেন্দ্র মোদির

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT