খুলনা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন-ইসি।
মঙ্গলবার ভোটগ্রহণের পর ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ২৮৯টি কেন্দ্রের মধ্যে অনিয়মের কারণে তিনটিতে তাৎক্ষণিকভাবে নির্বাচন স্থগিত করা হয়েছে।
গণমাধ্যমে যেসব অনিয়মের ছবি এসেছে তা ওই তিনটি কেন্দ্রের বলেও দাবি করেন তিনি।
এছাড়া বাকি সবকেন্দ্রেই ভোট শান্তিপূর্ণ হয়েছে। বিএনপির অভিযোগ কর্মকর্তাদের মাধ্যমে খতিয়ে দেখা হয়েছে বলেও জানান তিনি।
খুলনা সিটি কর্পোরেশনের ২৮৯টি ভোটকেন্দ্রের মধ্যে মাত্র ৩টি ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগে বন্ধ হয়ে যায়। বাকি ভোটকেন্দ্রগুলোতে ভোটপ্রদান করে প্রায় ৭০ শতাংশ ভোটার।
খুলনা সিটি নির্বাচনে ভোটার সংখ্যা ৫ লাখ।










