বাংলাদেশ

খুলনার পাটকল শ্রমিকদের অবরোধ অব্যাহত

খুলনার পাটকল শ্রমিকদের অবরোধ অব্যাহত

দশম দিনের মতো খুলনার পাটকল শ্রমিকদের ধর্মঘট ও সড়ক-রেলপথ অবরোধ আন্দোলন অব্যাহত রয়েছে।

বুধবার সকালে শ্রমিকরা নিজ নিজ মিলগেটে সমবেত হয়ে সভা করে। সভাশেষে বিক্ষোভ মিছিল নিয়ে খুলনা-যশোর মহাসড়কে নতুন রাস্তা, আটরা শিল্পাঞ্চল ও নোয়াপাড়া এলাকায় রাজপথ ও রেলপথ অবরোধ করে।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, শ্রমিক নেতাদের বাদ দিয়ে এক হাজার কোটি টাকার অর্থ সহায়তার বাস্তবায়ন আন্দোলন বহির্ভূতদের সাথে হতে পারে না।

রাষ্ট্রায়ত্ত্ব জুট মিল সিবিএ ননসিবিএ ঐক্য পরিষদের ডাকে ৪ এপ্রিল ভোর ৬ টা থেকে শ্রমিকরা লাগাতার ধর্মঘট করছে।

বিষয়:খুলনা খুলনার পাটকল পাটকল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…