১১৯ রানের পুঁজিও নিয়েও বড় ব্যবধানে জিতে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টুয়েন্টির ফাইনাল নিশ্চিত করল ঢাকা মেট্রো। রংপুর বিভাগকে ৩৮ রানে হারিয়েছে লিগপর্বে সাত ম্যাচের প্রতিটিতেই জয় পাওয়া দলটি।
প্রথম কোয়ালিফায়ারে রংপুর বিভাগের কাছে হেরে যাওয়ায় ফাইনাল খেলার পথে আরেকটা ধাপ অতিক্রম করতে হয় মেট্রোকে। মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এনসিএল টি-টুয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে শিরোপার লড়াইয়ে নামবে রংপুর ও ঢাকা মেট্রো।
ছোট্ট লক্ষ্য দিয়েও ঢাকা মেট্রোকে জয় এনে দিয়েছেন বোলাররা। বিশেষ করে দুই স্পিনার রাকিবুল হাসান ও মোসাদ্দেক হোসেন। তাদের ঘূর্ণিতেই কুপোকাত হয়েছে খুলনা।
নাঈম শেখের ফিফটিতে (৫৭) আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৯ রান তোলে ঢাকা। জবাবে ১৭.৪ ওভারে ৮১ রানে গুটিয়ে যায় খুলনা। নুরুল হাসান সোহান সর্বোচ্চ ২২ রান করেন।
মোসাদ্দেক তিনটি, মারুফ মৃধা ও রাকিবুল দুটি করে উইকেট নেন।








