চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘খুব আনন্দ পেয়েছিলাম ঐ ম্যাচটা জিতে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪২ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ দল যতবারই শ্রীলঙ্কায় যাবে উঠে আসবে শততম টেস্টের প্রসঙ্গ। দেশের বাইরে বাংলাদেশের সবশেষ টেস্ট জয় শ্রীলঙ্কায় এবং সেটি নিজেদের ১০০তম ম্যাচে। চার বছর পর আরেকবার লঙ্কায় টেস্ট সিরিজ খেলতে গিয়ে মেহেদী হাসান মিরাজ আবেগের ভেলায় আসছেন সে সুখস্মৃতি মনে করে।

‘যখন শততম টেস্ট ম্যাচ জিতেছিলাম খুব ভালো লেগেছিল। শ্রীলঙ্কার মাটিতে প্রথম টেস্ট জিতেছিলাম। ঐ মুহূর্তে অবশ্যই ভালো লেগেছিল। দলের সবার প্রতিজ্ঞা ছিল- আমরা ভালো ক্রিকেট খেলব এবং যে করেই হোক ম্যাচটা জিততে হবে। টিম মিটিংয়ে সবার ভেতর কমিটমেন্ট ছিল এবং বলছিল- আমাদের কিছু একটা করতে হবে, সর্বোচ্চটা দিতে হবে।’

‘যখন খেলা শুরু হয়েছিল তখন প্রত্যেকটা খেলোয়াড়ের কাছেই ওরকম মনোভাব ছিল। শরীরী ভাষাতেও এরকম ছিল যে আমাদের জিততে হবে ম্যাচটা। ভালো সময় খারাপ সময় পাঁচ দিনই ছিল। শেষ দিন যখন ভালো ক্রিকেট খেলতে পেরেছিলাম এবং দল জিতেছিল তখন খুব আনন্দ লেগেছিল সবার ভেতরে। খুব আনন্দ পেয়েছিলাম ঐ ম্যাচটা জিতে।’

Banglabid

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয় ওই একবারই। এবার দুই টেস্টের সিরিজে ক্যান্ডিতে মুখোমুখি হবে দুই দল। পাল্লেকেলে স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু ২১ এপ্রিল। তার আগে শনিবার থেকে নিজেদের মধ্যে কলম্বোয় দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

লঙ্কানদের বিপক্ষে এমন সময় মাঠে নামতে হচ্ছে মুমিনুল হকের দলকে যখন কিনা টেস্টে হতাশার সাগরে নিমজ্জিত বাংলাদেশ। সাদা পোশাক, লাল বলের ক্রিকেটে বাংলাদেশ দলে সাম্প্রতিক ফর্ম খুবই বাজে। তবে লঙ্কায় অতীত সাফল্য কিছুটা আশাবাদী করছে মিরাজকে।

অফস্পিনিং অলরাউন্ডার বলেন, ‘এর আগে আমরা শ্রীলঙ্কায় যতবারই খেলেছি ভালো ক্রিকেট খেলেছি। নিদাহাস ট্রফি অল্পের জন্য জিততে পারিনি। শ্রীলঙ্কা সিরিজে ওয়ানডেতে ১-১ ছিল, টেস্টেও ওরা একটা জিতেছে আমরা একটা জিতেছি। আমরা ওদের চেয়ে পিছিয়ে নই, গত ৩-৪ বছর যেভাবে খেলেছি ওদের মাটিতে। যদি আগের মতো কমিটমেন্ট থাকে আর লড়াই দিতে পারি তাহলে আমরা ভালো কিছু করতে পারব।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টমেহেদী হাসান মিরাজলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোজাদারকে আল্লাহ যেসব পুরস্কার দেবেন

পরবর্তী

হেফাজতের ঢাকা মহানগর নায়েবে আমির গ্রেপ্তার

পরবর্তী

হেফাজতের ঢাকা মহানগর নায়েবে আমির গ্রেপ্তার

করোনাভাইরস: শনাক্ত ও মৃত্যু বেড়েছে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরও ১৬ লাখ হাম-রুবেলার টিকা দেবে সরকার

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম

আগস্ট ১৮, ২০২৬

সাবেক এমপি ইকবালের চেম্বার দুদকের সিলগালা, শত শত দলিল-চেকবই জব্দ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিলুপ্ত হচ্ছে র‍্যাব, কী আছে সরকারের পরিকল্পনায়

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT