চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুবই খুশি আঁখির স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৩ অপরাহ্ণ ০১, জুন ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের গোল্ডেন বুটজয়ী ডিফেন্ডার আঁখি খাতুন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মানবিক বিভাগ থেকে জিপিএ ৩.৮৩ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। খুবই খুশি আঁখির স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার, সুযোগ হলে নাম লেখাতে চান সেনাবাহিনীতে।

সারাবছর ফুটবল নিয়ে কঠোর অনুশীলনের মধ্যে থাকতে হয় আঁখিকে। বিকেএসপির শিক্ষার্থী হওয়ায় পেয়েছেন পড়াশুনার সুযোগ। জাতীয় দলের এ ডিফেন্ডার খুশি নিজের ফলাফলে। করোনাকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে নিজ বাসায় অবস্থান করা আঁখি মুঠোফোনে বললেন, ‘খুব খুশি লাগছে। যখন পরীক্ষা দিয়েছি, তখন চিন্তায় ছিলাম। কারণ সারাবছর খেলার ব্যস্ততা ছিল। ভালো পড়াশোনা করার সেভাবে সুযোগ পাইনি।’

‘বিকেএসপিতে পরীক্ষা দিতে যখন যাই, দেখতাম আমার সহপাঠীরা পড়াশোনা নিয়ে ব্যস্ত, আমি তখনও প্র্যাকটিস করতে মাঠে যেতাম। পাশ করেছি, তাই আমার খুবই আনন্দ লাগছে।’

আঁখির বাবা-মা পরীক্ষার সময় থেকেই চিন্তায় ছিলেন। খেলার জন্য সেভাবে পড়াশোনায় মন দিতে না পারা মেয়েটা না জানি কেমন রেজাল্ট করে। আঁখি বললেন, ‘রেজাল্ট শুনে এখন চিন্তামুক্ত হয়েছেন বাবা-মা। যেদিন থেকে পরীক্ষা দিয়েছি, সেদিন থেকেই খুব চিন্তায় ছিলেন, এখন খুবই খুশি।’

আঁখি জানালেন, খেলাধুলার পাশাপাশি পড়াশোনাটাও ভালোভাবে চালিয়ে যেতে চান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছে তার। আরেকটি স্বপ্ন সেনাবাহিনীর কমিশন্ড অফিসার হওয়ার।

দারুণ ফলাফলের জন্য আঁখিকে অভিনন্দন জানিয়েছে সিরাজগঞ্জ ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি।

Reneta

আঁখির সঙ্গে এবার মানবিক বিভাগ থেকে এসএসসির বাধা পেরিয়েছেন জাতীয় দলের স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না, শামসুন্নাহার (সিনিয়র), ঋতুপর্ণা চাকমা ও আনাই মগিনী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসএসসিঢাকা বিশ্ববিদ্যালয়বিকেএসপিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খ্যাতি পাওয়ার আগে স্টুডিওতে চা বানিয়েছেন, মেঝে পরিষ্কার করেছেন অভিষেক

পরবর্তী

বাজেট ২০২০: গৌরী সেনের টাকা কে কতটা পাবে?

পরবর্তী

বাজেট ২০২০: গৌরী সেনের টাকা কে কতটা পাবে?

ভারতে শর্ত ও স্বাস্থ্যবিধি মেনে শুরু হচ্ছে শুটিং

সর্বশেষ

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT