চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুনের দায়ে শহরের সব পুলিশ আটক!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ণ ২৫, জুন ২০১৮
আন্তর্জাতিক
A A
মেক্সিকো-পুলিশ আটক

এক মেয়র প্রার্থীকে হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে মেক্সিকোর ওকাম্পো শহরের পুলিশ বাহিনীর সব সদস্যকে আটক করেছে দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী।

স্থানীয় সময় রোববার ভোরে শহরের ২৭ পুলিশ অফিসারের সবাইকে এবং স্থানীয় জননিরাপত্তা সচিবকে মেক্সিকোর ফেডারেল বাহিনী আটক করে।

বৃহস্পতিবার সকালে ৬৪ বছর বয়সী ফারনান্দো অ্যান্জেলেস হুয়ারেজকে তার বাসার সামনেই কয়েকজন অজ্ঞাত বন্দুকধারী গুলি করে পালিয়ে যায়।

১ জুলাইয়ের সাধারণ নির্বাচনের আগে এ নিয়ে শতাধিক মেক্সিকান রাজনীতিক খুন হলেন। গত এক সপ্তাহেই হুয়ারেজ তৃতীয় নিহত রাজনীতিক।

বিবিসি জানায়, হুয়ারেজ ছিলেন একজন সফল ব্যবসায়ী। রাজনৈতিক অভিজ্ঞতা তার খুব বেশি ছিল না।

কিন্তু চলমান প্রকট দারিদ্র্য, বৈষম্য আর দুর্নীতি তিনি আর সহ্য করতে পারছিলেন না বলেই নির্বাচনে দাঁড়িয়েছিলেন বলে এল ইউনিভার্সাল পত্রিকাকে জানান তার ঘনিষ্ঠ বন্ধুদের একজন মিগুয়েল মালাগন।

Reneta

প্রথমে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার কথা ভাবলেও পরে মেক্সিকোর অন্যতম প্রধান রাজনৈতিক দল বাম-মধ্যপন্থি পার্টি অব দ্য ডেমোক্রেটিক রেভ্যুলেশন (পিআরডি)-তে যোগ দেন হুয়ারেজ।

হত্যাকাণ্ডের পর আইনজীবীরা ওকাম্পোর স্থানীয় জননিরাপত্তা সচিব অস্কার গোনজালেস গার্সিয়ার বিরুদ্ধে হুয়ারেজ হত্যায় সম্পৃক্ত থাকার অভিযোগ তোলেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার সকালে মেক্সিকান ফেডারেল এজেন্টরা গার্সিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করতে গেলে স্থানীয় পুলিশ সদস্যরা তাদের বাধা দেন। ওই সময় ফেডারেল এজেন্টরা ফিরে গেলেও রোববার সকালে আরও বেশি সদস্য নিয়ে ফিরে আসেন এবং তাদের সবাইকে হাতকড়া পরিয়ে ধরে নিয়ে যান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুলিশ আটকমেক্সিকো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গাইবান্ধায় এক রাতে ধর্ষণের শিকার ২ শিশু, গ্রেপ্তার ২

পরবর্তী

আইফা মঞ্চে তাক লাগালেন তারকারা

পরবর্তী

আইফা মঞ্চে তাক লাগালেন তারকারা

জাদুঘরে শুরু ১৫ দিনের সাহসী ভাস্কর্যের ভুবন

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT