চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাশোগি হত্যাকাণ্ডের অডিও শুনলেন সিআইএ প্রধান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০১৮
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালক তুরস্কের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের অডিও রেকর্ড শুনেছেন বলে জানিয়েছে তুর্কি গণমাধ্যম।

বুধবার সিআইএ পরিচালক জিনা হাসপেল অডিও রেকর্ড শুনেছেন বলে দাবি করে তুরস্কের সংবাদপত্র ‘সাবাহ’।

এর আগে সোমবার ওই গোয়েন্দা প্রধান তুরস্ক সফরে আসেন। তার এই সফরের সময় চলতি সপ্তাহে সিআইএ পরিচালক জিনা হাসপেলকে এই অডিও রেকর্ড শোনানো হয়।

খাশোগি নিহত হওয়ার পর থেকেই তুরস্কের পক্ষ থেকে তার হত্যার অডিও রেকর্ড তাদের কাছে আছে বলে দাবি জানিয়ে আসছিল। কিন্তু এই অডিও কিভাবে তারা পেল বা অডিও রেকর্ডে কী আছে তা নিয়ে বিস্তারিত কিছুই বলেনি তুরস্ক।

গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রয়োজনীয় কাগজপত্র নিতে গিয়ে নিখোঁজ হন জামাল খাশোগি। প্রথম দিকে সৌদি সরকার অস্বীকার করলেও, পরে সৌদির পক্ষ থেকে  কনস্যুলেটের ভেতরে খাশোগি নিহত হয়েছেন বলে স্বীকার করে।

কিন্তু এই ব্যাখ্যা সত্য নয় বলে শুরু থেকেই দাবি করে আসছে তুরস্ক। খাশোগি হত্যাকাণ্ডের প্রকৃত সত্য ও বিস্তারিত সৌদি সরকারকে প্রকাশ করতে হবে বলে হুঁশিয়ারি দেয় তারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খাশোগিজামাল খাশোগি হত্যাকাণ্ডজিনা হাসপেলসিআইএসৌদিসৌদি যুবরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

মধ্যপ্রাচ্যের দিকে আরেকটি মার্কিন বিমানবাহী রণতরী

এপ্রিল ২৪, ২০২৬

বিনোদন সাংবাদিকতা ও আনন্দ আলোর জন্মদিন

এপ্রিল ২৪, ২০২৬

ইরান ছাড়তে ভারতীয়দের জরুরি নির্দেশ

এপ্রিল ২৪, ২০২৬

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী মজুত অস্ত্রভাণ্ডারের বড় অংশ শেষ: নিউইয়র্ক টাইমস

এপ্রিল ২৪, ২০২৬

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি তিন সপ্তাহ বাড়ানো হয়েছে: ট্রাম্প

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT