চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাশোগিকে হত্যার অনুমোদন দিয়েছিলেন সৌদি যুবরাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৮ পূর্বাহ্ন ২৭, ফেব্রুয়ারি ২০২১
আন্তর্জাতিক
A A

তুরস্কে সৌদি কনস্যুলেটের ভেতর সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার অনুমোদন দিয়েছিলেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের প্রকাশিত মার্কিন গোয়েন্দা তদন্ত প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।

দুই বছর আগের আলোচিত এই হত্যাকাণ্ডে সৌদি যুবরাজের সংশ্লিষ্টতার কথা এবারই প্রথম প্রকাশ করল যুক্তরাষ্ট্র।

তুর্কি বাগদত্তাকে বিয়ে করার জন্য প্রয়োজনীয় কাগজ আনতে ২০১৮ সালের ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে যান ৫৯ বছর বয়সী খাশোগি। সেখানে আটকে রেখে ইঞ্জেকশনের মাধ্যমে তাকে অতিরিক্ত পরিমাণ ওষুধ প্রয়োগ করা হয়। মারা যাওয়ার পর মৃতদেহ কেটে টুকরো টুকরো করে কনস্যুলেটের বাইরে স্থানীয় এক এজেন্টের কাছে দেওয়া হয়। কিন্তু খাশোগির দেহাবশেষ আর পাওয়া যায়নি।

তুরস্কের গোয়েন্দাদের হাতে পড়া খাশোগির হত্যাকারিদের কথোপকথনের অডিও রেকর্ডিংয়ে এই হত্যার রহস্য বেরিয়ে আসে। দুই বছর পর এই হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশ করলো বাইডেন প্রশাসন।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া খাশোগিকে আটক বা হত্যার একটি পরিকল্পনা অনুমোদন করেছিলেন যুবরাজ।

প্রতিবেদন প্রকাশের আগে বৃহস্পতিবার যুবরাজের বাবা বাদশা সালমানের সঙ্গে এক টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় সর্বজনীন মানবাধিকার এবং আইনের শাসনের গুরুত্বের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কথা উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

Reneta

এ ঘটনার পরিপ্রেক্ষিতে মানবাধিকারের বিষয় বিবেচনায় সৌদি আরবের সঙ্গে অস্ত্র বিক্রির চুক্তি বাতিলের বিষয়ে ভাবছে বাইডেন প্রশাসন।  বেশ কিছু সৌদি বাসিন্দার উপর নিষেধাজ্ঞাও জারি করেছে যুক্তরাষ্ট্র, যদিও সেই তালিকায় যুবরাজ নেই। তবে এই হত্যায় যে কোনো ধরনের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে সৌদি যুবরাজ।

তদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান করে সৌদি আরব বলেছে, এসব নেতিতিবাচক, মিথ্যা এবং অগ্রহণযোগ্য।

এক সময়ের সৌদি সরকারের পরামর্শক জামাল খাশোগি রাজ পরিবারের ঘনিষ্ঠও ছিলেন। পরবর্তিতে রাজপরিবারের আনুকূল্য হারালে ২০১৭ সালে স্বেচ্ছা নির্বাসনে যুক্তরাষ্ট্রে চলে যান। সেখানে থেকে ওয়াশিংটন পোস্টে মাসে একটি করে কলাম লিখতেন, যাতে যুবরাজের নীতির সমালোচনা করতেন তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: সাংবাদিক খাশোগিসৌদি আরবসৌদি যুবরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

দুই সুপার ওভারের ম্যাচে শ্বাসরুদ্ধকর জয় সাউথ আফ্রিকার

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির  আহ্বায়ক নাহিদ ইসলাম।

আলোচিত প্রার্থী ও ব্যক্তিরা কে কোথায় ভোট দিবেন

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট নিয়ে জাতিসংঘ যে বার্তা দিল

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটের রাজনীতির নির্মম সত্য, যে সিনেমাগুলো অবশ্যই দেখা উচিত

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ।

প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT