চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়া পারলে শেখ হাসিনা কেন পারবেন না: মওদুদ

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
২:১৬ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০১৭
রাজনীতি
A A
বাংলাদেশের রাজনৈতিক নেতারা আলোচনা সভায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্দলীয় তত্তাবধায়ক সরকার ইস্যুতে শেখ হাসিনাকে বেগম খালেদার মতো দৃষ্টান্ত দেখানোর পরামর্শ দিয়েছেন বিএনপি নেতারা।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে হলে এমন দৃষ্টান্ত স্থাপন করা প্রয়োজন বলে মনে করেন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘বর্তমান রাজনৈতিক মহা সংকট উত্তরণে মাওলানা ভাসানীর আদর্শ অনুসরণের বিকল্প নেই” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে  ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন,  তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বেগম খালেদা জিয়া যে দৃষ্টান্ত দেখিয়েছেন শেখ হাসিনা সেরকম দৃষ্টান্ত দেখালে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। বেগম খালেদা জিয়া অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সংবিধান পরিবর্তন করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করেন। শেখ হাসিনাকেও তা করতে হবে।

“বিএনপি যদি সংবিধান সংশোধন করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে পারে তাহলে আওয়ামী লীগ কেন আজ সংবিধান সংশোধন করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না”-বলেন মওদুদ।

তিনি বলেন, খালেদা জিয়া পারলে আপনি কেন পারবেন না? খালেদা জিয়া যে দৃষ্টান্ত দেখিয়েছেন শেখ হাসিনা তা দেখাতে পারলে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব। দলীয় সরকারের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কারণ আমরা এক দল অপর দলকে বিশ্বাস করতে পারি না। আর আওয়ামী লীগ মুখে বলে এক কথা, কাজ করে অন্যটি। তাদের কোন বিশ্বাস নেই। একারণে একটি নির্দলীয় নিরপেক। সরকার দরকার।

চ্যানেল আই অনলাইন এর জন্মদিন উদযাপন অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির জ্যেষ্ঠ এই নেতা  বলেন, স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন এক নয়। গণতন্ত্র বিশ্বাস করি বলে আমরা সিটি নির্বাচনগুলোতে অংশগ্রহণ করছি। যদিও সিটি করপোরেশন নির্বাচনে জয়ীদেরও সরকার কাজ করতে দেয়নি।

গত নির্বাচনে সরকার যে অনৈতিকতা দেখিয়েছে এর বিচার আগামী নির্বাচন জনগণই করবে বলে মন্তব্য করে মওদুদ বলেন, আগামী নির্বাচন একদলীয় করতে দেয়া হবে না। একটি নিরপেক।ষ নির্বাচন হবে। সেখানে ২০ দলীয় জোট জয়ী হবে।

আলোচনা সভায় সমঝোতার পথ এখনও খোলা আছে বলেও জানান মওদুদ। বলেন, আমরা বিশ্বাস করি, সমঝোতার মাধ্যমে দেশের বর্তমান সংকট থেকে উত্তরণ এখনো সম্ভব।

শুক্রবার সকালে অপর এক আলোচনা সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সেনা মোতায়ন ছাড়া দেশে কোন সুষ্ঠু নির্বাচম হবে না বলে মন্তব্য করেন।

জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে তারেক রহমানের ৫৩ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন সেনাবাহিনীকে নির্বাচনের আগে ম্যাজেস্ট্রি ক্ষমতা দিতে হবে, অন্যথায় নির্বাচন হবে না।

তিনি বলেন, কোন দেশে সংসদ বহল রেখে সংসদ নির্বাচন হয় না, এ দেশেও ৫ জানুয়ারীর মতন নির্বাচন আর হবে না এবং হতে দেওয়া যাবে না। সংবিধান জনগণের জন্য। তা পরিবর্তন করা যায়। বেগম খালেদা জিয়া তা করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়েছিলেন। আওয়ামী লীগকেও তা করতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ যদি দেশে আবারও ৫ জানুয়ারীর নির্বাচন করতে চায় তাহলে যেকোন মূল্যে প্রতিহত করা হবে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্যাম্পাসের অচলাবস্থায় বন্ধ বুয়েটের দুই উৎসব

পরবর্তী

দীপিকা আর বানসালির মাথার মূল্য ৫ কোটি রুপি

পরবর্তী
দীপিকা পাড়ুকোন

দীপিকা আর বানসালির মাথার মূল্য ৫ কোটি রুপি

জিয়াউল হাসান কিসলু

জন্মদিনে স্ত্রী 'ঢাকা অ্যাটাক' দেখাতে নিয়ে এসেছে: কিসলু

সর্বশেষ

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT