চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়া গুরুতর অসুস্থ: দাবি বিএনপির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৭ অপরাহ্ণ ১৪, মে ২০১৮
রাজনীতি
A A
খালেদা জিয়া

ফাইল ফটো

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গত এক সপ্তাহ ধরে গুরুতর অসুস্থ জানিয়ে দলের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি জ্বর এবং কাশিতে ভুগছেন।

অনতিবিলম্বে তার সুচিকিৎসার দাবি জানিয়েছে দলটি।

সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়ে বলেন, ‘দশদিন পর আজ খালেদা জিয়ার পরিবারের সদস্যরা কারাগারে তার সঙ্গে দেখা করার অনুমতি পান। সন্ধ্যার পর দেখা করে তারা জানিয়েছেন, আগের চেয়ে তিনি অনেক বেশি অসুস্থ। তার হাত ভারি হয়ে যাচ্ছে এবং অবশ হয়ে যাচ্ছে।

মহাসচিব বলেন, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি তার শারীরিক অবস্থা বেশ খারাপের দিকে। আগের চেয়ে বেশ খারাপ।

খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি করে মির্জা ফখরুল বলেন, এই ধরনের জাতীয় নেতার চিকিৎসায় সরকারের অবহেলা মেনে নেয়ে যায় না।

তিনি বলেন, সরকারের আসল উদ্দেশ্য কী? কেন তারা তার সুচিকিৎসার জন্য কোথাও যেতে দিচ্ছেন না। সরকারের উদ্দেশ্য নিয়ে আমাদের সন্দেহ আছে।

Reneta

বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্ব সরকারের। তার কিছু হলে সরকারকে দায় নিতে হবে।

এসময় দলের ভাইস চেয়ারম্যান চিকিৎসক নেতা এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার পরিবারের সদস্যরা আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দেখা করে আমাকে ম্যাডামের স্বাস্থ্যের কথা জানিয়েছেন। ম্যাডাম গত ৭ দিন ধরে জ্বরে আক্রান্ত। প্রতিদিন রাতে কাঁপুনি দিয়ে জ্বর আসছে। ডান চোখ অনেক লাল হয়ে ফুলে গেছে। ঘাড়ের ব্যথা বাম হাতের তালু পর্যন্ত নেমে এসেছে। হাত দিয়ে শক্ত কিছু ধরলে ঝিনঝিন করে। কোমরের পেইন পায়ে নেমে এসেছে। কারো সহযোগিতা ছাড়া উনি ব্যক্তিগত কাজকর্ম করতে পারছেন না।

সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়ার দুজন ব্যক্তিগত চিকিৎসক সিরাজ উদ্দিন আহমেদ এবং আব্দুল কুদ্দুস বক্তব্য দেন। তারা চেয়ারপার্সনের স্বাস্থ্য নিয়ে আশঙ্কা প্রকাশ করেন।

অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ও চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অসুস্থ খালেদা জিয়াবিএনপিবেগম খালেদা জিয়া
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

পাঞ্জাবের হারে টিকে থাকল মোস্তাফিজদের মুম্বাই

পরবর্তী

আলভেজ নেই, নেইমারকে নিয়েই রাশিয়া যাচ্ছে ব্রাজিল

পরবর্তী

আলভেজ নেই, নেইমারকে নিয়েই রাশিয়া যাচ্ছে ব্রাজিল

বুলবুলের পর ও’ব্রায়েন, ইতিহাসের আশায় আয়ারল্যান্ড

সর্বশেষ

ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT