চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার হাত ও হাঁটুতে খুব ব্যথা, বমিও করছেন: ফখরুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৭ অপরাহ্ণ ১৯, মার্চ ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A
মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন: বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ, তিনি আজ সকালে ঘুম থেকে ওঠে বমিও করেছেন। তার শরীর মোটেও ভালো যাচ্ছে না।

মঙ্গলবার পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার ৯ নং বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে হাজির করা হয়।

এদিনও তাকে হুইল চেয়ারে করেই হাজির করা হয়। গত বছরের অক্টোবর থেকে হুইল চেয়ারই ভরসা সাবেক এই প্রধানমন্ত্রীর। শুনানিতে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন: আদালতে ম্যাডামের (খালেদা জিয়া) হুইল চেয়ারে বসতে কষ্ট হচ্ছে। তার হাতে ও হাঁটুতে খুবই ব্যথা। ঠিকমতো ডাক্তারের চেকআপ করা হচ্ছে না।

সরকারের কাছে দলীয় প্রধানের সুচিকিৎসার দাবি জানান মির্জা ফখরুল।

খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় ১২টা ৪০ মিনিটে। বিচারক এজলাসে আসেন ১২টা ৪২ মিনিটে। আদালতের কার্যক্রম শেষ হয় ১টা ২০ মিনিটে। এর ৭ মিনিট পর তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। খালেদা জিয়াকে আদালতে হাজির করার ৫ মিনিট আগে মির্জা ফখরুল আদালতে যান। পুরো সময় তাকে খালেদা জিয়ার সঙ্গে কথা বলতে দেখা গেছে।

Reneta

এর আগে সোমবার গ্যাটকো মামলার শুনানিতে অংশ নিতে খালেদা জিয়াকে আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ।

খালেদা জিয়াকে হাজির না করে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সহকারী সার্জন ড. মাহমুদুল হাসান স্বাক্ষরিত একটি চিঠি (কাস্টডি) পাঠায় কারা কর্তৃপক্ষ। এতে লেখা ছিল ‘শারীরিক অসুস্থতাজনিত কারণে আজ খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়নি।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খালেদা জিয়াবিএনপিমির্জা ফখরুল
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে চাপা পড়ছে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT