কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়েছেন তার স্বজনরা। তার সুচিকিৎসার জন্য সরকারের কাছে বিশেষ আবেদনের কথাও জানিয়েছেন তারা।
শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তার বোন সেলিমা ইসলাম বলেন: খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের থেকে আরো খারাপ হয়েছে।
এর আগে তারা হাসপাতালের কেবিনে খালেদা জিয়ার সঙ্গে ঘণ্টাখানেক অবস্থান করেন।







