চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার রায়ের অপেক্ষা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৩ পূর্বাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০১৮
আদালত
A A
খালেদা জিয়া

ফাইল ফটো

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানসহ ৬ জনের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণা করা হবে বৃহস্পতিবার।

এরই মধ্যে রায়কে কেন্দ্র করে সারাদেশে নেওয়া হয়েছে কাঠোর নিরাপত্তা। পুলিশ-র‌্যাবের পাশাপাশি রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় মোতায়েন করা হয়েছে ৭৬ প্লাটুন বিজিবি।

সকালে রাজধানীতে ব্যক্তিগত গাড়ি কম দেখা গেলেও গণপরিবহন ব্যবস্থা স্বাভাবিক ছিল। তবে সাধারণ মানুষের চোখে-মুখে ছিল অজানা আতঙ্কের ছাপ।

Banglabid

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে সকাল ১০টায় আদালতের উদ্দেশে রওনা হবে চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

রায় নিয়ে আগের দিন বুধবার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন খালেদা জিয়া।

সেখানে তিনি নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন: আমি যেমন থাকি, যেখানে থাকি, যেভাবে থাকি- দেশবাসীকে কখনো ছেড়ে যাবো না। আপনাদের খালেদা জিয়া কোন অন্যায় করেনি।

Reneta

‘আমি যেকোন পরিস্থিতির জন্য প্রস্তুত। জেলের ভয় আমাকে দেখিয়ে লাভ হবে না। আমি মাথা নত করবো না। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, জনগণের অধিকার আদায়ের আন্দোলন থেকে আমি সরবো না।’

নানা বিচারিক ধাপ পার করে এই মামলার কার্যক্রম শেষ হয় গত ২৫ জানুয়ারি। মামলাটি দায়ের হয় ২০০৮ সালের ৩ জুলাই।

বিদেশ থেকে এতিমদের নামে আসা ২ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ ৭ জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন।

মামলাটি তদন্ত করে আদালতে চার্জশিট দেয়া হয় ২০০৯ সালের ৫ আগস্ট। তদন্তে প্রমাণ না পাওয়ায় যুক্তরাষ্ট্র প্রবাসী সৈয়দ আহমেদ ও গিয়াসউদ্দিন আহমেদের নাম বাদ দেয়া হয়। আর নতুন করে অভিযুক্ত হন সাবেক প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ডক্টর কামাল সিদ্দিকী। ওই মামলায় ৬ আসামীর বিরুদ্ধে আদালতে চার্জগঠন করা হয় ২০১৪ সালের ১৯শে মার্চ।

আসামীরা হলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ডক্টর কামাল সিদ্দিকী, সাবেক এমপি সলিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

আদালতে ২৩৬ কার্যদিবস শুনানিতে ৩২ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা হয়। এরপর আদালতে আত্মপক্ষ সমর্থন করে ২৮ কার্যদিবস বক্তব্য রাখেন ৩ আসামী।

পরবর্তী ধাপ ছিলো যুক্তিতর্ক। ১৬ কার্যদিবস দুই পক্ষের যুক্তিতর্ক শেষে রায়ের তারিখ ঠিক করেন ঢাকার পঞ্চম বিশেষ জজ ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। আসামীদের মধ্যে সাবেক এমপি সলিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ কারাগারে আটক রয়েছেন।

তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ডক্টর কামাল সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান পলাতক। বেগম খালেদা জিয়া এ মামলায় অস্থায়ী জামিনে রয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT