চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রক্ত দিয়ে গণস্বাক্ষর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৫ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০২০
- সেমি লিড, জনপদ, হবিগঞ্জ
A A

‘শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও দেশের গণতন্ত্র ও নেত্রীর মুক্তির দাবিতে রাজপথে সোচ্চার থাকবে ছাত্রদল’ এই স্লোগান নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যতিক্রমভাবে পালন করেছে হবিগঞ্জ জেলা ছাত্রদলের একাংশ।

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাধারণত কেক কাটা, শোভাযাত্রা কিংবা ভিন্নধর্মী আনন্দঘন কর্মসূচি থাকলেও তাদের কর্মসূচিতে এবার ব্যতিক্রম ঘটেছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নিজের শরীরের রক্ত দিয়ে গণস্বাক্ষর করেন ছাত্রদল নেতাকর্মীরা।

বুধবার জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ্ রাজিব আহমেদ রিংগনের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরে এক বিশাল মিছিল বের করে ছাত্রদল নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট অতিক্রম করে শায়েস্তানগরে দলীয় কার্যালয়ে সামনে শপথ গ্রহণ করে। পরে দলীয় নেতাকর্মীরা নিজের শরীরের রক্ত দিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে রক্তাক্ত গণস্বাক্ষার সংগ্রহ করেন।

এসময় উপস্থিত ছিলেন: জেলা ছাত্রদলের সহ-সভাপতি সৈয়দ রুহুল আমিন জনি, মো. জসিম মাহমুদ, যুগ্ম-সম্পাদক আহমেদ নিয়াজ, শাহ মুর্শেদ আলম, মো. মারুফ আহমেদ, মহসিন আলী মিশু, রাজিব আহমেদ হৃদয়, মনিরুল ইসলাম মনি, এ.কে বদরুদ্দোজা রানা, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ মাজহারুল ইসলাম রাব্বি, আরিফ খান জয়, আমিনুল ইসলাম বাব্বি, আরিফিন আবিদাল রিয়াদ, নরুল আমিন নাছিম, সোহাগ আহমেদ, শাহ ইমন আলী, বৃন্দাবন সরকারী কলেজ নেতা মো. জুয়েল আহমেদ, সাইফুল আলম, সদর থানা ছাত্রদল নেতা আব্দুল্লাহ পারবেজ, মাহিন আহমেদ শামিম, কামরুল হাসান, তরিকুল জামান রাজিব, জাবেদ মিয়া, টেনু মিয়া, মো. মোবারক, মোস্তাক আহমেদ, পৌর ছাত্রদল নেতা রাকিব আলম হাসান, সাইফুল ইসলাম, আবিদ আহমেদ, সোহাগ রহমান, সাইদুর রহমান জনি, জয়, রাজা, শাহ মাহি, কিবরিয়া প্রমুখ।এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগন বলেন: ‘ভোটারবিহীন সরকার এদেশে গণতন্ত্রকে কন্ঠরোধ করে অবৈধভাবে ক্ষমতায় থেকে দেশেকে ক্যাসিনো রাষ্ট্রে পরিণত করেছে। ক্ষমতায় টিকে থাকতে সাবেক তিনবারের প্রানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটকিয়ে রেখেছে। তাই রাজপথে আন্দোলনের বিকল্প নেই। ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের শরীরের শেষ রক্তের বিনিময়ে রাজপথের আন্দোলনের মাধ্যমে দেশের গণতন্ত্রের পুনরুদ্ধারে ও আপোষহীন নেত্রী বেগম খালদা জিয়ার মুক্ত করা হবে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খালেদা জিয়াগণতন্ত্রছাত্রদল
শেয়ারTweetPin

সর্বশেষ

সত্যজিৎ রায়, বাংলা সিনেমার বিশ্বদূত

এপ্রিল ২৩, ২০২৬

শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে অপহৃত সেই ইউপি সদস্য মুক্ত

এপ্রিল ২২, ২০২৬

তিন মাসের মাথায় কোচ বরখাস্ত করল চেলসি

এপ্রিল ২২, ২০২৬

গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে ইউপি সদস্য অপহরণ

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT