চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার বিরুদ্ধে চলমান মামলা রাজনৈতিক: মওদুদ

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
৪:৩৭ অপরাহ্ন ১১, জানুয়ারি ২০১৮
আদালত
A A

খালেদা জিয়ার বিরুদ্ধে চলমান মামলাকে ফৌজদারি মামলার আবরণে রাজনৈতিক মামলা বলে দাবি করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

তিনি বলেন: পশ্চিমা দেশগুলোতে এ ধরনের মামলাগুলোকে বলা হয় ‘বানোয়াট মামলা’। বেগম জিয়ার জনপ্রিয়তার কারণে এ মামলা এখনো চলছে। নয়তো যখন এ মামলা আদালতে আসে তখনই খারিজ হয়ে যেতো।

বৃহস্পতিবার দুপুরে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে ৯ দিনের যুক্তি উপস্থাপন করতে এসে ব্যারিস্টার মওদুদ আহমদ এসব কথা বলেন। এর আগে সকাল থেকে যুক্তি উপস্থাপন করেন ব্যারিস্টার জমির উদ্দীন সরকার। সেসময় খালেদা জিয়া আদালতে উপস্থিত  ছিলেন।

আদালতের উদ্দেশে মওদুদ বলেন: এটি ফৌজদারি মামলার আবরণে রাজনৈতিক মামলা। সামনে নির্বাচন। তাই সরকারের আচরণ দূরভিসন্ধিমূলক। সরকারের যে আচরণ তা গণতন্ত্রের মূল্যবোধের পরিপন্থী।

তিনি বলেন: এ মামলা এখানে কেন? এখানে কোর্টের কোন পরিবেশ নেই। লজিস্টিক সাপোর্ট নেই। এখানে আসামীরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এটি সংবিধানের লঙ্ঘন। তার মধ্যে আরো ১৪টি মামলা এখানে নিয়ে আসা হয়েছে। এখানে কেন? এটি ক্যামেরা ট্রায়ালের জন্য।

‘এ মামলার অভিযোগগুলোর কোন ভিত্তি নেই। এটি একটি প্রাইভেট ট্রাস্ট। শহীদ জিয়ার সঙ্গে কুয়েতের আমিরের একটা বন্ধুত্বের জন্য তার নামে ট্রাস্টে আসছে এই অর্থটা। সরকারি কোন অর্থ না। এ মামলা রাজনৈতিক। নয়তো এ মামলা প্রথম দিনেই খারিজ হয়ে যেতো।’

Reneta

মওদুদ বলেন: এই অর্থ আত্মসাৎ তো দূরে থাক, ২ কোটি ৩৩ লাখ থেকে বেড়ে এখন ৬ কোটি হয়েছে। মূলত যে মামলাটি করা হয়েছিলো তা হয়নি। অনুসন্ধান ও তদন্তকারী কর্মকর্তা হারুন অর রশিদ নিজেই দুর্নীতিবাজ কর্মকর্তা। বিএনপি আমলে তার চাকরি চলে গিয়েছিলো তার জন্য তার মধ্যে ক্ষোভ থাকতেই পারে। মূলত জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তিকে নিশ্চিহ্ন করাই তাদের লক্ষ্য। তার জন্য বেগম জিয়া, তারেক রহমানকে নিশ্চিহ্ন করতে হবে। কিন্তু এ মামলা যে বানোয়াট তা সবাই বুঝে। আদালত ন্যায় বিচার করবেন বলে আশা করি।

বৃহস্পতিবার সকাল ১১টা ১০ মিনিটে পুরান ঢাকার বকশিবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে উপস্থিত হোন খালেদা জিয়া। এরপর থেকে যুক্তিতর্ক শুরু হয়।

সকাল ১০টা ২২ মিনিটে গুলশানের নিজ বাসভবন ‘ফিরোজা’ থেকে আদালতের উদ্দেশ্যে রওনা হন বিএনপি চেয়ারপারসন। খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে আদালত ও এর আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা নেয়া হয়। এসময় বিপুলসংখ্যক পুলিশ, র‌্যাব মোতায়েন করার পাশাপাশি আদালতের প্রধান ফটকে স্ক্যানার বসিয়ে তল্লাশি করে ভেতরে ঢোকানো হয়।

এর আগে গতকাল বুধবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তার পক্ষে ৮ম দিনের মত যুক্তি উপস্থাপন করেন তার আইনজীবী এ জে মোহাম্মদ আলী। তার যুক্তি উপস্থাপন শেষে ব্যরিস্টার জমির উদ্দিন সরকার খালেদার পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন। তার যুক্তি উপস্থাপন শেষ না হওয়ায় বৃহস্পতিবার নতুন দিন ধার্য করা হয়।

১৬, ১৭ ও ১৮ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

Jui  Banner Campaign
ট্যাগ: খালেদা জিয়াব্যারিস্টার মওদুদ আহমদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে: ট্রাম্প

ফেব্রুয়ারি ২০, ২০২৬

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন মো. আবদুস সাত্তার পাটোয়ারী

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি

ফেব্রুয়ারি ২০, ২০২৬

জমজমাট চকবাজারের ইফতার বাজার

ফেব্রুয়ারি ২০, ২০২৬

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মেসুত ওজিল ও তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের পুত্র

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT