চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়াকে মুক্তি না দিলে তফসিল গ্রহণযোগ্য হবে না: ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন: খালেদা জিয়া ও বন্দি নেতাকর্মীদের মুক্তি না দিলে নির্বাচনের তফসিল গ্রহণযোগ্য হবে না।

তিনি বলেন: আন্দোলনের মাধ্যমেই জাতীয় ঐক্যফ্রন্টের দাবি আদায় করতে হবে। এখন সংকট আরও কঠিন, আরও ভয়াবহ।

শুক্রবার বিকেলে রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন: আমরা সরকারকে খুব স্পষ্ট কথা বলেছি। ৭ দফা দাবি মেনে শান্তিপূর্ণ উপায়ে সংকট সমাধানের কথা বলেছি। কিন্তু তা হয়নি। তড়িঘড়ি করে তফসিল ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন: বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগে বলেছিলেন, আমি হিংসা চাই না, ঐক্য সৃষ্টি করে গণতন্ত্র উদ্ধার করতে হবে। আমরা ঐক্য করেছি। শান্তিপূর্ণ উপায়ে সংলাপে গিয়ে ৭ দফা দিয়েছিলাম। আমরা বলেছি সংসদ ভেঙে দিতে হবে, বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে৷ তার মুক্তি ছাড়া নির্বাচন হতে পারে না। কিন্তু তারা মানেনি।

ফখরুল বলেন: বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে৷ মুক্তি দিয়ে তাকে কাজ করতে দিতে হবে। অন্যথায় কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না।

Reneta

এসময় সরকার দাবি না মানলে গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার মুক্তির জন্য জীবন দিয়ে হলেও আন্দোলন করতে হবে বলে জানান ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন: পুলিশ আপনাদের পথে পথে বাধা দিয়েছে৷ তারপরও এসেছেন। আজকে সংকট কঠিন, ভয়াবহ৷ আজকে প্রশ্ন, দেশে গণতন্ত্র থাকবে কি থাকবে না৷ স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবো কিনা। ভোট দেয়ার অধিকার, সংগঠন করার অধিকার থাকবে কিনা সে প্রশ্ন আজ সামনে৷ এই সংকট সমাধানে জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান বিএনপি মহাসচিব।

ফখরুল আফসোস করে বলেন: বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। চিকিৎসকরা বলেছেন, তিনি সুস্থ নন। তারপরও তাকে আবারও কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। ছোট্ট একটি কক্ষে তার জন্য কারাগারের ভেতরে আদালত বসানো হয়েছে। এমন ঘটনা ব্রিটিশদের সময় হয়নি, পাকিস্তানের সময় হয়নি। খালেদা জিয়াকে কারাগারের অন্ধকারে তিলে তিলে হত্যা করা হচ্ছে। এই কষ্ট আমরা কোথায় রাখবো?

তিনি বলেন: এই সরকার বন্দুক দিয়ে জনগণের অধিকার ধ্বংস করতে চায়। কিন্তু মানুষ মুক্তি চায়। ঐক্যবদ্ধ আন্দোলন করে দাবি আদায় করতে হবে।

এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে ড. কামাল হোসেনের থাকার কথা থাকলেও অসুস্থতার জন্য তিনি উপস্থিত থাকতে পারেননি। তবে মোবাইল ফোনে জনসভায় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। 

এর আগে জনসভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন: এখনও সময় আছে, নির্বাচনের তফসিল পেছান৷ ২৩ ডিসেম্বর আমাদের নির্বাচন করার কোনো পরিবেশ তৈরি হয়নি। ২৩ জানুয়ারি হলে একটি কথা ছিল। এই অল্প সময়ে ঐক্যফ্রন্টের নির্বাচনে যাওয়া হবে না। 

তিনি বলেন: আমরা স্পষ্ট বলতে চাই, এখনও পর্যন্ত ঐক্যফ্রন্ট কোনো সংঘাতের রাজনীতি চায় না। আমরা কোনো ষড়যন্ত্র করিনি। আমরা বলেছি দুই সংসদ একসাথে রাখা যায় না। তারা বলেছেন, সংসদ ভেঙে দিলে সামরিক অভ্যুত্থান হবে। সামরিক বাহিনীকে এতো ভয় কেন? তারা তো কোনো ক্ষতি করেনি। 

‘‘আমরা সামরিক শাসন চাই না। শেখ হাসিনাকেও চাই না। শেখ হাসিনা আপনাকে সরে যেতে হবে৷ তারপর নির্বাচন হবে। আপনি দূর থেকে দেখবেন। নির্বাচনে দাঁড়ালে দাঁড়াবেন। ভোট দেবেন। কিন্তু ক্ষমতার ডাণ্ডা আমাদের উপর চালাতে পারবেন না।’ 

জেএসডি সভাপতি আ স ম রব বলেন: আজ যে আন্দোলন শুরু হয়েছে আপনারা তা গ্রামে গ্রামে হাট-বাজারে কৃষিক শ্রমিক সর্বস্তরের জনসাধারণের মাঝে ছড়িয়ে দিন। আমাদের এই আন্দোলন চলবে। 

সমাবেশে সাবেক মেয়র মিজানুর রহমান মিনুসহ বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াজাতীয় ঐক্যফ্রন্টবিএনপিমির্জা ফখরুললিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT