বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানিয়েছেন, বেগম জিয়া মেডিকেল বোর্ডের চিকিৎসা আগের চেয়ে বেশি গ্রহণ করেছেন। দলের পক্ষ থেকে খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন চিকিৎসক।






