চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘খালেদার সঙ্গে সাক্ষাৎ হয়নি মেডিকেল বোর্ড সদস্যদের’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৯ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের সাক্ষাৎ হয়নি বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ।

রোববার দুপুরে বিএসএমএমইউ-এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন বলেন, ‘মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছেন নতুন করে পরীক্ষা না হওয়া পর্যন্ত আগের ব্যবস্থাপত্র অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসা চলবে।’

এ সময় তিনি জানান, দুপুর সাড়ে ১১টা থেকে পৌনে ১২ টার মধ্যে মেডিকেল বোর্ডের সদস্যরা খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন। সাক্ষাৎ হয়নি। তারা অপেক্ষা করে ফিরে আসেন।

‘‘তবে তারা খালেদা জিয়ার ব্যবস্থাপত্র দেখেছেন। আগামীকাল যেকোনো সময় মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।’’ বলেন আব্দুল্লাহ আল হারুন।

তিনি দাবি করেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এখানে কোনো ব্যত্যয় ঘটেনি। যারা বোর্ডে রয়েছেন তাদের কেউ ড্যাব বা স্বাচিপের কার্যনির্বাহী কমিটির সদস্য নন।

‘‘এছাড়া মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. সজল ব্যানার্জি ঢাকায় বাইরে রয়েছেন তার পরিবর্তে ডা. তাসনিয়া পারভীনকে বোর্ডে নিযুক্ত করা হয়েছে।’’

Reneta

এ সময় উপস্থিত ছিলেন বিএসএমএমইউ-এর অতিরিক্ত পরিচালক নাজমুল করিম মানিক ও খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সভাপতি ডা. মো. এম এ জলিল।

গত বৃহস্পতিবার খালেদা জিয়াকে দ্রুত বিএসএমএমইউতে ভর্তি করে চিকিৎসার নির্দেশ দেন হাইকোর্ট। সেদিন রাতেই এ সংক্রান্ত আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানো হয়।

আদালতের নির্দেশনায় বলা হয়, খালেদার চিকিৎসায় গত সেপ্টেম্বরে সরকার যে মেডিকেল গঠন করে দিয়েছিল, তার তিন সদস্যকে বাদ দিয়ে নতুন তিনজনকে সেখানে যুক্ত করতে হবে। এবং তাদের কেউই কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের স্বাচিপ ও ড্যাবের বর্তমান বা অতীত সদস্য সমর্থক হতে পারবেন না।

ওই তিনজন ছাড়া অন্য দুই জনের নামও উল্লেখ করে দেন আদালত। তারা হচ্ছেন, বিএসএমএমইউ-এর ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক আব্দুল জলিল চৌধুরী এবং ফিজিকাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক বদরুন্নেসা আহমেদ।

খালেদা জিয়া তার পছন্দমতো ফিজিওথেরাপিস্ট, গাইনোকলজিস্ট ও টেকনিশিয়ান নিতে পারবেন বলেও জানান আদালত। আর পাঁচ সদস্যের গঠিত বোর্ডের অনুমতি সাপেক্ষে বাইরে থেকে পছন্দমত বিশেষজ্ঞ চিকিৎসক আনতে পারবেন।

খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার নির্দেশনা চেয়ে গত ৯ সেপ্টেম্বর হাইকোর্টে একটি রিট করা হয়।

গত ফেব্রুয়ারি মাস থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে নাজিম উদ্দিন রোডের পুরানো কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় আছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়চিকিৎসাবিএসএমএমইউমেডিকেল বোর্ডলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাকিস্তানে ফের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র-ইরান

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

জুলাই ৫, ২০২৬

কোয়ার্টার ফাইনালে এমবাপের ফ্রান্সের সামনে হাকিমির মরক্কো

জুলাই ৫, ২০২৬

পেনাল্টিতে এমবাপের গোল, প্যারাগুয়ের বিপক্ষে জিতে কোয়ার্টারে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT