চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদার মুক্তিতে একজোট হয়ে মাঠে নামছে ২০ দল ও ঐক্যফ্রন্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩২ পূর্বাহ্ণ ০৯, এপ্রিল ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A
খালেদা জিয়া-জামিন

বিএনপি চেয়ারপাসন ও জোটনেত্রী খালেদা জিয়ার মুক্তির জোর দাবিতে ২০ দলীয় জোট নিজ নিজ দলের অবস্থানে থেকে ও জাতীয় ঐক্যফ্রন্ট পাশাপাশি আন্দোলনে যাবে বলে জানিয়েছেন জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান।

সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, সুচিকিৎসার স্বার্থে অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি জানিয়েছে ২০ দল। জোটনেত্রীর মুক্তির দাবিতে ২০ দলীয় জোটভুক্ত দলগুলো নিজ নিজ দলের হয়ে বিভিন্ন কর্মসূচি পালন করবে। ২০ দলের ব্যানারেও কর্মসূচি পালন করবে।

তিনি আরও বলেন, ২০ দল গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলে মধ্যে কোনও বিভেদ নেই। খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দল পাশাপাশি আন্দোলন করবে।

তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে যুক্তরাজ্য সরকারকে বাংলাদেশ সরকারের চিঠি প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন, তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে। তা যুক্তরাজ্য সরকারের আজানা নয়। অতীতেও এ ধরণের চিঠি দেয়া হয়েছে। কিন্তু কোনও লাভ হয়নি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে গুলশানে ২০ দলের বৈঠকে অংশ নেন- ২০ দলের সমন্বয়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, খেলাফত মসলিসের আহম্মদ আবদুল কাদের পিপলস লীগের চেয়ারম্যান গরীবে নেওয়াজ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মহিউদ্দিন, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মুনি, বাংলাদেশ মুলীম লীগ শেখ জুলফিকার চৌধুরী বুলবুল, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ ও জাতীয় দলের এহসানুল হুদা প্রমুখ।

ট্যাগ: ২০ দলফখরুলবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইরানের বিপ্লবী গার্ড ‘সন্ত্রাসী সংগঠন’

পরবর্তী

৯ ঘন্টার চেষ্টায় কুমিল্লা ইপিজেডের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

পরবর্তী
কুমিল্লা ইপিজেড-আগুন

৯ ঘন্টার চেষ্টায় কুমিল্লা ইপিজেডের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

রিয়ালে যাওয়ার সময় হয়েছে পগবার

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT