চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদার বিদেশে যেতে বাধা নেই, অনুমতি প্রয়োজন

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
১:৪৯ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৭
রাজনীতি
A A

এক লাখ টাকার মুচলেকাসহ আরো একটি শর্তে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জামিন দিয়েছেন আদালত। শর্ত অনুযায়ী তাকে বিদেশে যেতে হলে আদালত থেকে আগাম অনুমতি লাগবে। তবে, সাবেক প্রধানমন্ত্রীর বিদেশে যেতে কোন বাধা নেই।

বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ আদালত বেগম জিয়ার জামিন মঞ্জুর করেন। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাকে জামিন দেন।

তিন মাস বিদেশে অবস্থানের সময় আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল।



সকাল ১১ টা ১৫ মিনিটে বিশেষ আদালতে আত্মসমর্পণ করেন খালেদা জিয়া। সিনিয়র আইনজীবীরা ছাড়াও তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপি চেয়ারপার্সন গুলশানের নিজ বাসভবন ‘ফিরোজা’ থেকে সকাল সাড়ে দশটায় আদালতের উদ্দেশ্যে রওয়ানা হন। আদালতে তাকে স্বাগত জানাতে বিপুল নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন। সেসময় আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

জনি ডেপ এর চল্লিশ মিলিয়ন ডলার আত্মসাৎ করেছেন আইনজীবী

পরবর্তী

সাউথ আফ্রিকা যাচ্ছেন শফিউল

পরবর্তী

সাউথ আফ্রিকা যাচ্ছেন শফিউল

জনসমাগমের মধ্যে একটি মসজিদের সামনে পুলিশ ও সাধারণ মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনীতির সৌন্দর্য ও হাঁটার গল্প

সর্বশেষ

ফাইনালের আগে আবেগঘন বার্তা দিলেন মেসি

জুলাই ১৯, ২০২৬

‘আমেরিকান স্বপ্ন’ ও ‘বিশ্বকে একতাবদ্ধ’ করা নিয়ে ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ ইনফান্তিনো

জুলাই ১৯, ২০২৬
ছবি:  ফরিদুর রেজা সাগর ও কাজী আনোয়ার হোসেন (সংগৃহীত)।

রহস্যময় কাজী আনোয়ার হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছোটকাকু আফজাল হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT