চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদার প্রচ্ছন্ন সহযোগিতায় ২১ আগস্টে গ্রেনেড হামলা: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০০ অপরাহ্ণ ২১, আগস্ট ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

খালেদা জিয়ার প্রচ্ছন্ন সহযোগিতায় ২১ আগস্টে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছিলো বলে জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন: খালেদা জিয়াকে একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় আসামী করা হয়নি এটা ঠিক, কিন্তু তার প্রচ্ছন্ন সহযোগিতায় এ হামলা করা হয়েছিলো। তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে এ দায় তিনি এড়াতে পারেন না।

বুধবার রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশনে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন: ঘটনার সময় খালেদা জিয়াই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। আর বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলো। সে ক্ষেত্রে তার (খালেদা জিয়া) দায়িত্ব তো সে অস্বীকার করতে পারেন না।

২১ আগস্ট গ্রেনেড হামলার নিয়ে বিএনপির মিথ্যাচার তুলে ধরে তিনি আরও বলেন: আমরা মঞ্চে উঠেছি বক্তৃতা করেছি, সবই রেকর্ড করা। এর মাঝেই আমরা নাকি বোমাও মেরেছি, এতগুলো গ্রেনেড সেগুলো আমরাই মেরেছি! এগুলো যারা বলে তারা কী না পারে! আপনারা একটু চিন্তা করে দেখেন।

বিএনপি আগে থেকেই ২১ আগস্ট গ্রেনেড হামলার পটভূমি তৈরি করেছিলো দাবি করে আওয়ামী লীগ সভাপতি বলেন: এই ঘটনার (২১ আগস্ট) ও কোটালীপাড়ায় ৭৬ কেজি বিস্ফোরক পাওয়ার আগে খালেদা জিয়া প্রতিটা প্রোগ্রামের বক্তৃতায় বলতো, আওয়ামী লীগ ১০০ বছরেও ক্ষমতায় যেতে পারবে না। আমাকে কেন্দ্র করে খালেদা জিয়ার বক্তৃতা কী ছিল? সে বলতো, শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা, জীবনে বিরোধী দলের নেতাও হতে পারবে না। কারণ ২১ আগস্ট তো তারা আমাকে মেরে ফেলার পরিকল্পনা করেছিল।

প্রধানমন্ত্রী আরও বলেন: তবে যা হোক ‘আল্লাহর মাইর দুনিয়ার বাইর’ বলে একটা কথা আছে। মানুষ বোঝে না আল্লাহর শক্তি কতো। যে অভিশাপ সে আমার জন্য দিয়েছিল, সেটা এখন তার কপালে জুটে গেছে। এটা বাস্তব অভিজ্ঞতা।

Reneta

জিয়াউর রহমান খন্দকার মোশতাকের সহযোগি ছিলো: জিয়াউর রহমান খন্দকার মোশতাকের সহযোগি ছিলো দবি করে এসময় প্রধানমন্ত্রী আরও বলেন: জীবনে কখনো কোন ভয়ে ভীত হইনি। বঙ্গবন্ধুর সোনার বাংলার যে স্বপ্ন দেখেছিলেন, সেটা বাস্তবায়ন করাই আমার সব সময়ের লক্ষ্য থেকেছে। আপনার একবার চিন্তা করে দেখেন, আমার বাবা মা ভাই বোনদের হত্যা করা হয়েছে; তাদের কোন বিচার হয়নি, ইনডেমনিটি দেওয়া হয়েছিল। তাদের পুরস্কৃত করা হয়েছিল। এটা ঠিক আমার বাবার ক্যাবিনেট মিনিস্টার থেকে অনেকেই এটার সঙ্গে জড়িত ছিল। তাদের সহযোগি ছিল ওই জিয়াউর রহমান। যে তাদের একান্ত সহযোগি এটাতে সন্দেহ থাকার কোন কথা নেই। কারণ যাকে সবথেকে বিশ্বস্ত মনে করে তাকেই সেনাপ্রধান করা হয়। খন্দকার মোশতাক যখন নিজেকে অবৈধভাবে রাষ্ট্রপতি ঘোষণা করে তখন জিয়াউর রহমানকে সেনাপ্রধান হিসেবে বেছে নিয়েছিল। জিয়াউর রহমান যদি এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত না থাকতো তাহলে মোস্তাক কখনোই তাকে সেনাপ্রধান করত না।

বাংলাদেশের ইতিহাসে বর্বরোচিত একটি দিন ২১ আগস্ট। এই দিনে আওয়ামী লীগের শান্তি সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। নিহত হন আওয়ামী লীগের ২৪ নেতা-কর্মী। ভয়াল সেই দিনটির ১৫তম বার্ষিকী আজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২১ আগস্টগ্রেনেড হামলাপ্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

নরওয়ের বিপক্ষে কখনও জেতেনি ব্রাজিল

জুলাই ৫, ২০২৬

ব্রাজিল এখন চ্যাম্পিয়ন দলের মতোই খেলছে: রেজাউল করিম রেহান

জুলাই ৫, ২০২৬

ইসলামিক ফাউন্ডেশনের নামে ‘ভুয়া’ নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান

জুলাই ৫, ২০২৬

‘হাত নোংরা’ করে খেলতে জানে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬

কুষ্টিয়ায় রাইস মিলের দূষণে ক্ষতিগ্রস্ত কৃষি ও পরিবেশ

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT