চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদার চিকিৎসায় কোনো কমতি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৫ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A

কারাবিধি অনুযায়ী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসায় সকল ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, তার চিকিৎসায় কোনো ঘাটতি হচ্ছে না।

রোববার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ‘বাংলাদেশ দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির সংবর্ধনা ও শপথ গ্রহণ’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

এ সময় বিএনপি নেতাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হাসপাতাল বাংলাদেশের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল, যেখানে সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে। সকল বিশেষজ্ঞ ডাক্তাররা এখানে রয়েছেন। আপনারা এখানে ঘাটতির কী দেখলেন?

Banglabid

তিনি বলেন, ডাক্তারদের পরামর্শ অনুযায়ী যখন যেটুকু প্রয়োজন কারাবিধি অনুযায়ী সরকারের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কারাগারের চিকিৎসকদের প্রেসক্রিপশন অনুযায়ী গতকাল খালেদা জিয়াকে বঙ্গবন্ধু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে জানিয়ে আসাদুজ্জামান খাঁন বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ অনুযায়ী যখন যা যা দরকার তার সবকিছু করা হচ্ছে।

ওই অনুষ্ঠানে আগামী নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশকে যদি আবার অন্ধকারে নিমজ্জিত করতে না চান, আবার দুর্নীতিতে ডোবাতে না চান- তাহলে নৌকার বিকল্প নেই, শেখ হাসিনার বিকল্প নেই।

Reneta

দলিল লেখকদের বিভিন্ন দাবি-দাওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা বিভিন্ন দাবির কথা বলছেন। এটা শেখ হাসিনার বাংলাদেশ, এখানে যৌক্তিক সকল দাবি মেনে নেওয়া হবে। শেখ হাসিনার বাংলাদেশে না বলে কোনো শব্দ নেই।

দেশের হতদরিদ্র মানুষ কোথায় গেলো- বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চষে বেড়াচ্ছি। দারিদ্র্যকে আর দেখতে পাচ্ছি না। বর্তমানে ১২ শতাংশ মানুষ হতদরিদ্র। সেটাও ২০১৯ সালের মধ্যে সিঙ্গেল ডিজিটে নেমে আসবে। গৃহ নাই বা না খেয়ে মানুষ মরে এমন গরিব আর দেশে নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজস্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin2
পূর্ববর্তী

কুমিল্লায় গাড়িতে আগুন: খালেদাকে গ্রেফতার দেখিয়ে জামিন শুনানি ১০ এপ্রিল

পরবর্তী

তাসকিন-মিরাজের চোট, বিশ্রামে মোসাদ্দেক

পরবর্তী
ঢাকা প্রিমিয়ার লিগে শিরোপাজয়ী আবাহনী

তাসকিন-মিরাজের চোট, বিশ্রামে মোসাদ্দেক

ভোটার

নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা উচিত: সিইসি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬

হাঁড়ি ফাটিয়ে’র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

আগস্ট ২৩, ২০২৬

তিন খেলোয়াড় বিক্রি করে ১০ কোটি ইউরোর আশায় বার্সা

আগস্ট ২৩, ২০২৬
ক্লেমাঁ ভানডেনকার্কহোভ

ডিএনএ পরীক্ষার পর গাড়ি বিক্রেতা হয়ে গেলেন রাজপুত্র

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT